একটা বিপত্তি কাটতে না কাটতে ফুলকির জীবনের নতুন বিপদ! রোহিতকে রক্ষা করতে গিয়ে ভয়ংকর কান্ড ঘটালো ফুলকি!

প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) বাজিমাত করছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। ধারাবাহিকে প্রতিদিনই থাকছে টানটান উত্তেজনা পর্ব। বর্তমানে তো প্রতিদিনই ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব দেখতে পাচ্ছেন দর্শক। ধারাবাহিকের আগামী পর্বগুলো আরো উত্তেজনাপূর্ণ হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ভোটের ফল প্রকাশের দিন প্রথম রাউন্ডে ইন্দ্র ফুলকির থেকে ভোটে এগিয়ে থাকে কিন্তু তারপরে রাউন্ড থেকেই ফুলকি বাজিমাত করতে থাকে। ইন্দ্র এবং দলের লোক প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তাদের মুখের সামনে থেকেই জয় একেবারে ছিনিয়ে নিল ফুলকি। সকলেই তো ফুলকির এই সাফল্যে ভীষণ খুশি রাজমহলে বড় রাণী, বড় করে খাওয়া দাওয়ার আয়োজন করে সকলে মিলেই হই হই করতে করতে ফুলকির এই সাফল্য উদযাপন করে। ফুলকি ছোট রাজকুমারকেও নিজের এই খুশির দিনে সামিল করতে চায় কিন্তু ছোট রাজকুমার তো তাদের সকলকে শত্রু ভাবে।

ওদিকে ভোটের বিপদ কাটতে না কাটতে আরো এক নতুন বিপদে এসে হাজির। কোমা থেকে উঠে এসেছে এক পুরনো বক্সার যে কিনা রোহিতকে পছন্দ করত। সকালে খবরের কাগজ পড়তে পড়তে রোহিত এই খবর জানতে পারে প্রথমত কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এই কথাটা, তারপরে ফুলকি এসে জানতে চাইলে ফুলকিকে রোহিত সবটা জানায়। বলে কিভাবে আজ থেকে সাত বছর আগে রোহিতের জীবনের শিনা এসেছিল। যদিও রোহিত তখন শালিনীর সাথে সম্পর্কে ছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে প্রেম নিবেদন করেছিল তাকে কাছে পাওয়ার জন্য কি করেছিল।
তারপরই তার সাথে দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনায় কোমায় চলে গিয়েছিল শিনা। কিন্তু সাত বছর পর আবার ফিরে এসে বক্সিং জগতে যুক্ত হয়েছে শিনা সেটা সত্যি অবিশ্বাস্য। ফুলকির তো এসব কথা শুনে ভীষণ রাগ হয়। রোহিতকে এত মেয়ে পছন্দ করত সে কথাটা ফুলকি একেবারেই পছন্দ হয় না। শুধু শুধু রোহিতের উপর অভিমান দেখিয়ে বেরিয়ে যায় ফুলকি। রোহিত কি করবো বুঝতে পারে না। ওদিকে শিনা আবার ফিরে এসেছে শুধুমাত্র রোহিতকে পাওয়ার জন্য। সে আবারো মরিয়া হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ ‘মন্দিরটা ব্যবসার জায়গা নয়…’- বিশেষ উদ্দেশ্য পূরণে মন্দির প্রতিষ্ঠা! দর্শকদের সমালোচনার করা জবাব দিলেন সম্রাট-ময়না!
সাত বছর ধরে কোমায় থেকেও ফিরে এসে রোহিতের সম্পর্কে সমস্ত খোঁজখবর নিয়েছে শিনা। রোহিতের পরিবার, স্ত্রী, আত্মীয়-স্বজন সবকিছুর খোঁজখবর আছে শিনার কাছে। এদিকে পরের দিন ফুলকি দলের লোকজনদের সাথে সবকিছু নিয়ে আলোচনা করছিল তখনই রোহিত আসে ফুলকির সাথে দেখা করতে। রাজমহলে তার ডাক পড়েছে। তার কিছুক্ষণ পরেই অফিসে এসে হাজির হয় শিনা। তাকে দেখে একেবারে অবাক রোহিত এবং ফুলকি শিনা নিজের সাথে করে ডিভোর্স পেপার নিয়ে এসেছে। ফুলকি রোহিতের মিউচুয়াল ডিভোর্স করাবে বলে। রোহিত ফুলকির ডিভোর্স হলে শিনা তাহলে রোহিতকে বিয়ে করবে। শিনার এই অদ্ভুত দাবি শুনে তো অবাক ফুলকি। তেড়ে আসে শিনাকে মারার জন্য। তাই পরের দিন ফুলকি রোহিতের উপর নজর কাটানোর জন্য লঙ্কা পোড়া দেয়। দেখা যাক কি হয় আগামী পর্বে।

