‘মন্দিরটা ব্যবসার জায়গা নয়…’- বিশেষ উদ্দেশ্য পূরণে মন্দির প্রতিষ্ঠা! দর্শকদের সমালোচনার করা জবাব দিলেন সম্রাট-ময়না!

টলিপাড়ার (Bengali Television) জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি হলো সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee) ও ময়না মুখোপাধ্যায়ের (Moyna Mukherjee) জুটি। দীর্ঘ ২৩ বছর ধরে তারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন। বর্তমানে দুই সন্তান নিয়ে তাদের সুখের সংসার। মাঝে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল গোটা সমাজ মাধ্যমে। যদিও সেই খবর মিথ্যে বলে দাবি করেছিলেন, এবং সেই খবরকে মিথ্যে প্রমাণিত করে সুখেই দিন কাটাচ্ছেন।

তবে সম্প্রতি আরও এক নতুন উদ্যোগ নিয়েছেন তারকা দম্পতি। তাদের এই নতুন উদ্যোগে ভক্তরা তো ভীষণই খুশি। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছেন তারা। এবারে সাধারণ মানুষের কথা চিন্তা করেই মন্দির স্থাপন করলেন তারকা দম্পতি। হ্যাঁ, সেলিব্রিটিদের অনেকেই স্কুল, পার্লার, ক্লাব প্রতিষ্ঠা করেন সেখানে দাঁড়িয়ে এই প্রথম কোনো তারকা দম্পতি মন্দির স্থাপন করলেন।

গণেশ চতুর্থী উপলক্ষে খুব সাধারণ ভাবেই মন্দির স্থাপন করলেন সম্রাট ময়না। মন্দির স্থাপন নিয়ে নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরেছেন তারা। হঠাৎ কি ভেবে মন্দির প্রতিষ্ঠা করলেন তারা এই প্রশ্ন করায় অভিনেতা বলেন, ‘আজ থেকে তিন বছর আগে আমি যখন প্রথমবার মহালয়ার অনুষ্ঠানের মহাদেব সেজেছিলাম তখন থেকেই কেউ যেন আমার কানের পাশে সর্বক্ষণ বলে চলেছে ‘আমাকে প্রতিষ্ঠা কর আমাকে প্রতিষ্ঠা কর।’ আমি একেবারেই নাস্তিক মানুষ ছিলাম এসবে একেবারে বিশ্বাসী নই। কিন্তু তাও সব সময় মনে হতো কানের কাছে কে যেন এই কথাটা বারবার বলছে। প্রথমে আমি বিষয়টা গুরুত্ব দেইনি। কিন্তু এই বিষয়টা যত দিন যাচ্ছে তত আরো বেশি করে অনুভব করছিলাম। তারপরেই ঠিক করি একটা মন্দির প্রতিষ্ঠা করব। কিন্তু মুখে বললেই তো হলো না। তার জন্য নির্দিষ্ট জায়গা চাই অনেক আয়োজন চাই। তাই বিগত তিন বছর ধরে সমস্ত প্ল্যান করে আজ অবশেষে স্থাপিত হল মন্দির।’

এবারে অনেকেই বলবে, ‘এই মন্দির আমি ব্যবসার জন্য প্রতিষ্ঠা করেছি। কিন্তু তা একেবারেই নয়, মন্দিরটা ব্যবসার জায়গা নয়। এই মন্দির সার্বজনীন, কোন বাড়ির প্রতিষ্ঠিত নয়। এখানে প্রতিবছর বড় করে শিবরাত্রি, হনুমান জয়ন্তী, গণেশ চতুর্থী পালন করা হবে। সবার জন্যই এই মন্দির খোলা থাকবে। এমনকি ঠিক করেছি মাঝেমধ্যে এই মন্দিরে কীর্তনের আয়োজন করব। যারা ধর্মীয় মানুষ ভগবানের বিশ্বাসী তাদের জন্যই এই মন্দির স্থাপনের পরিকল্পনা করেছি।’

আরও পড়ুনঃ ‘সোনালীর সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, অ’ত্যাচার করেছি, শুধরে নেওয়ার সময়টা দিল না…’ স্ত্রীয়ের প্রতি করা অন্যায় অকপটে স্বীকার করলেন শঙ্কর চক্রবর্তী!

গত গণেশ চতুর্থীতে এই মন্দির প্রতিষ্ঠিত করেছে তারকা দম্পতি। এই মন্দির সবার জন্যই প্রতিদিন খোলা থাকবে। তিনজন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা আছে এই মন্দিরে ভগবান শিব, বজরংবলি ও গণেশ। তিনজনেই পূজিত হবেন এখানে।

Back to top button