ফুলকির মন ভালো করতে অরণ্যর নতুন প্রচেষ্টা! অরন্যের মধ্যেই কল্পনায় রোহিতকে দেখতে পেল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকিরা সরাসরি ইন্দ্রর কাছে যায় জিজ্ঞাসাবাদের জন্য। ইন্দ্র তো কিছুই জানেনা সে ফুর্তি করতে ব্যস্ত। আদিত্য গিয়ে প্রথমবার ইন্দ্রর গায়ে হাত তোলে। ফুলকির জন্য তার অপমান হচ্ছে সেটা কিছুতেই মেনে নিতে পারে না। তাই নেশার ঘোরে সব সত্যি স্বীকার করে। রুদ্রর লোক তাকে এই কাজ করতে বলেছিল। তার পরের দিন ফুলকিরা রুদ্রর সাথে জেলে দেখা করতে যায়। ফুলকি তো রুদ্রকে সব সত্যি স্বীকার করতে বলে। কিন্তু রুদ্র তো এত সহজে মুখ খুলবে না।

ফুলকিরা এক এক করে জানায় তাইজি, ইন্দ্র সকলেই সত্যি স্বীকার করেছে। তারা সকলেই রুদ্র নামে বয়ান দিয়েছে, তাইজিকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। প্রথমে এইসব কথায় রুদ্র একেবারেই উত্তেজিত হয় না। এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না। তার কিছুই যায় আসে না এসবে। এরপরে ফুলকি ইচ্ছে করে রুদ্রকে এমন ভাবে কথার প্যাঁচে ফেলে যে রুদ্র মুখ খুলতে বাধ্য হয়। নিজের অজান্তেই ফুলকির সামনে সব সত্যি বলে দেয়। আর সে সমস্ত কথা অংশুর ফোনের ক্যামেরা রেকর্ড করে নেয়। রুদ্র বুঝতে পারে সে আবারো ফুলকির পাতা ফাঁদে পড়ে গিয়েছে।
ফুলকিকে যাওয়ার আগে রুদ্র জানিয়ে দেয় এখন ফুলকি আর একা নেই তার ভেতরে ছোট্ট প্রাণ বেড়ে উঠছে ফুলকি যেন সাবধানে থাকে। একেবারে সকলের সামনে খোলাখুলি থ্রেড দিয়ে গেল ফুলকিকে। অরণ্য ফুলকিকে বারবার বলে এবার থেকে ফুলকিকে সাবধানে থাকতে হবে। এদিকে বাড়িতে গিয়ে ফুলকি লাবণ্যকে জানায় এইসবের পেছনে রুদ্রর হাত রয়েছে। অরণ্য জানায় এবার থেকে ফুলকিকে খুব সাবধানে রাখতে হবে। লাবণ্য বুঝতে পারে ফুলকির সাথে নিশ্চয়ই রুদ্রর কিছু একটা হয়েছে যার কারণে ফুলকি এতটা চিন্তিত।
আরও পড়ুনঃ ২৫ বছর বয়সেই শেষ হয়ে গেল একটি জলজ্যান্ত জীবন! আ’ত্মহত্যা করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা! শোকাহত টলিপাড়া!
এরপরে লাবণ্য পিয়াল এবং তমালের সাথে কথা বলে ঠিক করে এ বছর অরণ্যকে ভাইফোঁটা দেবে সে। এদিকে রোহিত নেই বলে সকলেই মন খারাপ। কিন্তু লাবণ্য জানায় রোহিত থাকলে আজ এই দিনটা হই হই করে আয়োজন করত, তাই দিনটা কিছুতে মন খারাপ করে থাকবে না লাবণ্য। ভাইফোঁটার কথা শুনে লাবণ্যর জন্য বিশেষ উপহার নিয়ে আসে। তারপর সকলে মিলে মনের আনন্দে ভাইফোঁটা পালন করে। এদিকে আদিত্য প্রথমবার ফুলকির কাছে এসেছে ভাইফোঁটা নেওয়ার জন্য। কিন্তু ফুলকির মনে সংশয় তৈরি হয় কারণ রোহিত এ বছরই মারা গিয়েছে তাই। এদিকে অরণ্য ফুলকির মন ভালো করার জন্য তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তাকে বেলুন কিনে দিচ্ছে। আর নিজের কল্পনার মধ্যে ফুলকি রোহিতকে দেখতে পাচ্ছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

