ফুলকির বুদ্ধিতে ধরা পড়ল রুদ্র! মাতৃপক্ষের শুরুতেই হবে অসুর বিনাশ! তারই প্রস্তুতিতে এবার রণরঙ্গিনী রূপে ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

ফুলকি (Phulki) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বিশ্বকর্মা পুজোর অবস্থানে ঈশিতা পিয়ালদের দেখে সেখান থেকে বেরিয়ে আসে। ওইদিকে ফুলকি গাড়ির মধ্যে অপেক্ষা করছিল। তারপরই ছদ্মবেশী ঈশিতাকে হাতেনাতে ধরে ফেলে ফুলকি। তারপর ফুলকি ঈশিতাকে অজ্ঞান করে এক জায়গায় বেঁধে রাখে। তারপর ঈশিতার চারিপাশে কেরোসিন তেল ছড়িয়ে দেয়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 19 September, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ১৯ সেপ্টেম্বর এপিসোড

ঈশিতা জ্ঞান ফিরে ফুলকির এসব কাণ্ড দেখে তো ভয় পেয়ে যায়। ফুলকি চারিদিকে কেরোসিন ছড়িয়ে ঈশিতাকে সরাসরি অভিরূপের আসল পরিচয় নিয়ে প্রশ্ন করে। প্রথমে ঈশিতা তো কিছু স্বীকার করতে চায় না। তারপর ফুলকি নিজের ডোজটা বাড়িয়ে দেয়। কেরোসিন তেলের উপর জ্বলন্ত দেশলাই ফেলে দেয়। আর তাতেই চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঈশিতা ভয় পেয়ে সব স্বীকার করতে চায়।

অবশেষে ফুলকির সামনে মুখ খোলে ঈশিতা। জানায় ওই অভিরূপ আসলে রুদ্র। সে ফুলকি আর তার বাচ্চার ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু রোহিত সেখানে পৌঁছে যায়। আর রোহিত জেনে গিয়েছিল অভিরূপ আসলে রুদ্র। তাই রোহিতকে মেরে ফেলে রুদ্র। এদিকে রুদ্রর মতন দেখতে আরেকজনকে সে যে রাজমহলে বসিয়ে রেখেছিল সেটাও জানায়।

আরও পড়ুনঃ স্বামী বিয়োগের ব্যথা বুকে চেপে রেখেই অবশেষে ধারাবাহিক জগতে ফিরলেন সুভদ্রা মুখোপাধ্যায়! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

ফুলকির হাতে সেদিন রুদ্র নয়, শিবু খুন হয়েছিল। এছাড়া ঈশিতা বলে ছোট রাজকুমার এখনো সত্যিটা জানে না। এরপর রুদ্র কোথায় আছে জানতে চাওয়া হয় ঈশিতার কাছে, কিন্তু ঈশিতা কিছুতেই স্বীকার করতে চায় না। পরের দিন চারিদিকে অভিরূপের পোস্টার ছড়িয়ে দেয় ফুলকি। ধরা পড়ে রুদ্র। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button