স্বামী বিয়োগের ব্যথা বুকে চেপে রেখেই অবশেষে ধারাবাহিক জগতে ফিরলেন সুভদ্রা মুখোপাধ্যায়! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সুভদ্রা মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) অভিনেত্রীর দক্ষ অভিনয়ের পরিচয় পেয়েছি আমরা। সিনেমা হোক বা সিরিয়াল সব জায়গাতেই নিজের অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। নেগেটিভ, পজিটিভ দুই ধরনের চরিত্রেই অভিনেত্রীর অভিনয় বারবার প্রশংসিত হয়েছে দর্শক মহলে।
তবে হঠাৎ অভিনেত্রীর সুস্থ স্বাভাবিক জীবনে ঘটে ছন্দপতন। আজ থেকে ঠিক এক বছর আগে মহালয়ার ভোরে স্বামী ফিরোজকে হারান অভিনেত্রী। ২০২৪ এর অক্টোবর মাসে মহালয়ার দিন অভিনেত্রীর স্বামীর মৃত্যুর খবর আসে। সেই সময় একেবারেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। স্বামীকে ছাড়া যার দু দন্ড সময় কাটে না সেই মানুষটাকে চির জীবনের মতো হারিয়ে ফেলেন তিনি। তাই স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটাই সময় লাগে সুভদ্রার।
এই দীর্ঘ এক বছর অভিনেত্রীকে অভিনয় জগতে দর্শক ভীষণভাবে মিস করেছেন। বারবার অভিনেত্রীর খবর নিয়েছেন দর্শক। কবে ফিরবেন, কবে তাকে দেখা যাবে টিভির পর্দায় সেই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তবে এবারে দর্শকদের সেই সকল অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় দীর্ঘ এক বছর বাদে ফিরছেন সুভদ্রা।
আর এই খবর দর্শকমহলে সামনে আসার পরেই প্রত্যেকেই জানতে চাইছেন কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। কবে থেকে অভিনেত্রীকে আবার দেখা যাবে সেই নিয়ে চিন্তায় ছিলেন দর্শক। অভিনেত্রীর কাম ব্যাকের খবর শুনে প্রত্যেকে ভীষণ খুশি। কারণ অভিনেত্রী ধারাবাহিক জগতে এমনই একজন মানুষ যাকে প্রায়ই ধারাবাহিকগুলিতে কোনো না কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেত। তাই এতদিন ধারাবাহিক জগত থেকে দূরে থাকাটা অনেকেই মানতে পারেননি।
আরও পড়ুনঃ ঘড়িতে ভোর চারটে, চোখে ঘুম নেই অভিনেত্রীর! যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ছোট্ট শিশু! মেয়েকে নিয়ে দুঃচিন্তায় কাঞ্চন শ্রীময়ী! ছোট্ট কৃষভির শারীরিক অবনতি ভাবিয়ে তুলেছে দর্শকদের!
সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক দাদামনির নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। সেই প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে এই মাতৃ পক্ষে নিজের হারিয়ে যাওয়া মাকে খুঁজে পাচ্ছে সোম। সোমের মায়ের চরিত্রে এবার থেকে দেখা মিলবে সুভদ্রার। খুব শীঘ্রই দাদামণি ধারাবাহিকে দেখা মিলবে অভিনেত্রীর। সেখানে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রই ফিরছেন তিনি। তার চরিত্রে রয়েছে রহস্য। প্রোমোতে দেখা যাচ্ছে সোমের মা জেলে বন্দি। সেখানেই বস্ত্র দান করতে গিয়ে মায়ের মুখোমুখি হয় সোম। কিন্তু মাকে চিনতে পারে না সে। সোমের স্ত্রীয়ের বাবার কারণে জেলের ভেতরে নিজের জীবন কাটাতে হয়েছে সোমের মাকে। দেখা যাক নতুন কোন টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকে। আর সুভদ্রার চরিত্রটি কিভাবে ফুটিয়ে তোলা হয় দর্শকম মহলে।

