অরণ্যর বুদ্ধিতে ঈশিতাকে হাতেনাতে ধরল ফুলকি! শেষ হয়ে গেল রুদ্রর সব খেলা! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, গরম জলে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে ফুলকি ঠিক ছোট রাজকুমারের পেট থেকে কথা বার করে। ছোট রাজকুমার বলে অভিরূপের সাথে যে বান্ধবী ঈশিতা থাকে সে তার ব্যাপারে খোঁজখবর দিতে পারে। কিন্তু ছোট রাজকুমার এই সম্পর্কে কিছু জানে না। এরপরই ফুলকি তমাল পিয়ালকে নিয়ে অভিরূপেকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর ফুলকি কথা দেয় অভিরূপ যেখানেই লুকিয়ে থাক না কেন তাকে ঠিক খুঁজে বের করবে।

Zee Bangla Phulki Today's Episode 17 September

এদিকে ছোট রাজকুমারের দেওয়া ঠিকানায় ঈশিতাকে খুঁজতে বেরিয়ে পড়ে ফুলকিরা। কিন্তু তার আগেই ঈশিতার সাথে সেখানে দেখা করতে আসে তিওয়ারি। ছোট রাজকুমারের থেকে রুদ্র সবটা জানতে পেরে গিয়েছিল, তাই তিওয়ারিকে পাঠিয়েছি ঈশিতাকে সাবধান করার জন্য। তারপর ঈশিতাকে নিয়ে তিওয়ারি লুকিয়ে পড়ে। তারপর সেখানে এসে উপস্থিত হয়ে ফুলকিরা। তবে ঈশিতাকে খোঁজার জন্য কোন সার্চ ওয়ারেন্ট নেই পুলিশের সাথে তাই জন্য তারা নিজেদের কাজ সম্পন্ন করতে পারে না। এদিকে অরণ্য বলে এতক্ষণের রুদ্র এবং ছোটরাজকুমার হাত গুটিয়ে বসে নেই। কোন না কোনভাবে ঈশিতা খবর পেয়ে গিয়েছে এবং গা ঢাকা দিয়েছে।

তাই এখন ছোট কুমার এর উপর নজর রাখতে হবে তাহলে সব খবর জানা যাবে। ফুলকি তো অরন্যর এই সমস্ত প্ল্যানে একেবারে বিশ্বাস করে না তার মন ছটফট করতে থাকে। এদিকে পরের দিন ডাক্তার এসে ফুলকিকে বিশ্রাম নেওয়ার আদেশ দিয়ে যায়। ফুলকির প্রেসার বেড়েছে তাই জন্য ফুলকিকে বিশ্রাম নিতে বলে। কিন্তু ফুলকি তো এত সহজে কথা শোনার মেয়ে নয়। তাকে কলকাতা যেতে হবে একটা ফাইল জমা দিতে, বাড়ির সকলেই বারণ করে ফুলকিকে বারবার তারপর অরণ্য এসে জানায় তার কলকাতাতে কিছু কাজ রয়েছে সে ফুলকির ফাইল ঠিক পৌঁছে দেবে।

আরও পড়ুনঃ মনে আছে “রাখি বন্ধন” ধারাবাহিকের সেই ছোট্ট বন্ধনকে? কেরিয়ার এর মধ্য গগনের কোথায় হারিয়ে গেলেন অভিনেতা? তিনি কি করছেন এখন?

এদিকে ফুলকির ফাইল পৌঁছাতে গিয়ে একটি ট্রাভেল এজেন্সির শোরুমে নিজের বন্ধুদের সাথে দেখা করে অরণ্য। সেখানেই হঠাৎ করে ছোট রাজকুমার উপস্থিত হয় মনীষা রায় চৌধুরী নামে একজনের টিকিট বুক করানোর জন্য। সঙ্গে সঙ্গে সব খবর ফুলকির কানে তুলে দেয় অরণ্য এবং এখনই কিছু করতে না বলে বরং ছোট রাজকুমারের উপর নজর রাখার পরামর্শ দেয়। পরের দিন তো ছদ্মবেশী ঈশিতাকে হাতেনাতে ধরে ফেলে ফুলকি।

Back to top button