মনে আছে “রাখি বন্ধন” ধারাবাহিকের সেই ছোট্ট বন্ধনকে? কেরিয়ার এর মধ্য গগনের কোথায় হারিয়ে গেলেন অভিনেতা? তিনি কি করছেন এখন?

ধারাবাহিক জগতে (Bengali Serial) এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলো শেষ হয়ে যাওয়ার পরেও দর্শক বহু বছর মনে রেখেছে ধারাবাহিকগুলি। সেরকমই দর্শকদের পছন্দের পুরনো ধারাবাহিকগুলির তালিকায় অন্যতম একটি হলো রাখি বন্ধন (Rakhi Bandhan)। ধারাবাহিকটি দর্শক মহলে সেইসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দুই ভাই বোনের মিষ্টি সম্পর্কের গল্প ফুটে তোলা হয়েছিল ধারাবাহিকে।

ধারাবাহিকে বন্ধনের চরিত্র অভিনয় করেছিল অভিনেতা সোহম বসু রায় চৌধুরী। ওই চরিত্রে অভিনয় করে সোহম সকলের মন জয় করে নিয়েছিল। আজও বন্ধন হিসেবে অসংখ্য মানুষ তাকে চেনেন। কিন্তু রাখি বন্ধন ধারাবাহিকের পর অভিনেতাকে সেভাবে আর কোন ধারাবাহিকে দেখা যায়নি। এখনো পর্যন্ত নতুন কোনো ধারাবাহিকে সোহমকে দেখা যাচ্ছে না।

শিশু শিল্পী হিসেবে অভিনেতা অভিনয় জগতে কাজ শুরু করেছিল। প্রচুর মানুষের ভালোবাসাও পেয়েছে সোহম। কিন্তু কেন তাকে আর নতুন কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না? বর্তমানে কি করছে সোহম জানেন? অনেকেই সেই বিষয় জানতে বেশ আগ্রহী। এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বেশি থাকে।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছিল সোহম। সেখানেই জানা গিয়েছে বর্তমানে নিজের জীবনটা কিভাবে কাটাচ্ছে সোহম। কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্কুলের পড়াশোনা শেষ করেছে। ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। পড়াশোনার পাশাপাশি গান বাজনা নিয়েও রীতিমতো চর্চায় থাকে সোহম। গিটার বাজাতে ভালবাসে।

আরও পড়ুনঃ ‘পায়েলই বেস্ট দুর্গা!’- বাকিদের দুর্গা হিসেবে মানতে নারাজ তথাগত! অভিনেত্রী পায়েলকেই সেরা দুর্গা হিসেবে বেছে নিলেন তিনি!

সাক্ষাৎকারে সোহম জানিয়েছে, ‘আমি হিরো হওয়ার জন্য আবার নতুন করে কাজ করার জন্য একেবারেই তৈরি। এবার আমাকে যে পরিচালক প্রযোজকরা নিতে চাইবে তাদেরই লাভ। কিছুদিন আগেই আমি একটি ওয়েব সিরিজে কাজ করেছি ফ্রাইডে নামক একটি প্লাটফর্মে তা মুক্তি পেয়েছে। টুকটাক কাজের মধ্যে এখন থাকছি। এত বড় বিরতি আর হয়তো নেবো না। এবার পুরোপুরি কাজে নামার সময় এসে গিয়েছে।’ অভিনেতার কথা শুনে বোঝা যাচ্ছে অভিনেতা আবার নতুনভাবে অভিনয় জগতে ফেরার জন্য তৈরি। শুধুমাত্র কাজ পাওয়ার অপেক্ষা। তাহলে খুব শীঘ্রই হয়তো আমরা সোহমকে আবার দেখতে পাবো নতুন কোন ধারাবাহিকে।

Back to top button