লাবণ্যর অপহরণের পেছনে আসল পান্ডা কে? অপরাধের অন্ধকার থেকে তাকে খুঁজে বের করল ফুলকি! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিকে সবসময় প্রথম পাঁচে দেখা যায়। ধারাবাহিকটিতে প্রতিদিনই টানটান উত্তেজনা পর্ব দেখানো হয়। বর্তমানে প্রতিটি এপিসোডেই বেশ জমজমাট হয়ে উঠেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, এত এত টাকার ক্ষতি হয়ে গেল তাইজি সেটা এবার কিভাবে তিনি মেটাবেন। মোহনাপুরের ওই এলাকায় কারোর আসার কথাই নয় ফুলকি যে সমস্ত খোঁজখবর নিয়েই সম্ভবত এসেছিল সেটা বলে তিওয়ারি। তাইজি ভাবতে থাকে ফুলকিকে কিভাবে আটকানো যাবে। ফুলকির ক্ষতি করার জন্য লাবণ্যকে তুলে আনার প্ল্যান করেন তাইজি।

Abhishek Bose

 

অন্যদিকে দলের লোকজন ফুলকির প্রশংসায় পঞ্চমুখ ফুলকি যে এত তাড়াতাড়ি এক রাতের মধ্যেই নিজের চ্যালেঞ্জ রাখতে পারবে সেটা কেউই ভাবতে পারেনি। আর ফুলকি নিজের কৃতিত্ব না দেখিয়ে দলের লোকজনকে সামনে এগিয়ে দিয়েছে। সেটাতেও সকলে বেশ খুশি হয়েছে। আর যত তাড়াতাড়ি সম্ভব চোরাই মাল পাচারের পেছনে মূল মাথা কারা রয়েছে তাদের খুঁজে বার করার কাজ শুরু করেছে।

ওদিকে অরণ্য ফুলকির এত যত্ন নিচ্ছে এত খেয়াল নিচ্ছে দেখে লাবণ্য তমাল সকলেরই বেশ ভালো লাগছে। তাই লাবণ্য অরণ্যকে একা পেয়ে সরাসরি জিজ্ঞাসা করে বসে ফুলকির জন্য সে কেন এত করছে তাহলে কি ফুলকিকে মনে মনে ভালোবেসে ফেলেছে সে। অরণ্য প্রথমে প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু লাবণ্য বুঝতে পারে অরন্যর মনে ফুলকির জন্য সামান্য কিছু জায়গা রয়েছে। তাই এই প্রশ্নের উত্তর এভাবে এড়িয়ে গেল সে। ওদিকে তার কিছুক্ষণ পরেই লাবণ্য বেরিয়ে যায় তার কাজের জন্য। যেখানে নজর রাখছে রুদ্র আর তাইজির লোকজন। সেখান থেকেই কিডন্যাপ করার প্ল্যান করা হয়েছে লাবণ্যকে।

আরও পড়ুনঃ শিক্ষিত হওয়ার পাশাপাশি বড় মনের মানুষ অভিনন্দা! বিরাট আত্মত্যাগ করে দর্শকদের মনে জায়গা করে নিলো বিডিও ম্যাডাম! তার সুন্দর মানসিকতায় মুগ্ধ দর্শক!

তাইজি পরের দিন আবারও রুদ্রর সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে জানায় ফুলকিকে শায়েস্তা করার ব্যবস্থা তিনি করে ফেলেছেন। লাবণ্যকে কিডন্যাপ করে ফুলকিকে নিজের কবজায় আনবেন তিনি। রুদ্র তিওয়ারিকে ভালো করে বুঝিয়ে দেয় তাইজির যেন কোন ক্ষতি না হয় সেটা দেখার জন্য। তার গোপন ডেরাগুলিতে সমস্ত অস্ত্র ব্যবস্থা আছে তাইজি যেন সেখানেই আশ্রয় নেয়। এরপরে লাবণ্য বাড়ি ফেরার পথে তাইজির ফাঁদে পড়ে। ফুলের গন্ধ শুকিয়ে লাবণ্যকে অজ্ঞান করে কিডন্যাপ করা হয়। এদিকে বাড়িতে তমাল চিন্তা করতে করতে ফুলকিকে ফোন করে সবটা জানায় ফুলকি অংশুকে নিয়ে পৌঁছে যায় ওই এলাকায়। আর সেখানেই তাইজির মুখোমুখি হয় ফুলকি। আর তাইজিকে সরাসরি চ্যালেঞ্জ জানায়।

Back to top button