শিক্ষিত হওয়ার পাশাপাশি বড় মনের মানুষ অভিনন্দা! বিরাট আত্মত্যাগ করে দর্শকদের মনে জায়গা করে নিলো বিডিও ম্যাডাম! তার সুন্দর মানসিকতায় মুগ্ধ দর্শক!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
বর্তমানে ধারাবাহিকের গল্প দেখানো হচ্ছে কিভাবে গোপাল এবং অভিনন্দার বিয়ে দিয়ে দিচ্ছিল গোপালের বাড়ির লোকজন। কিন্তু সঠিক সময় পারুল লন্ডন থেকে নিয়ে আসে রুক্মিণীকে। গোপালকে ভালোবাসে সেটা বুঝতে পেরে রুক্মিণী ছুটে আসে লন্ডন থেকে সবকিছু ছেড়ে। কিন্তু বিয়ের মন্ডপে আসা অবধি অনেক বাধা বিপত্তি বেরোতে হয়েছে তাদের। কিন্তু সব বাধা পেরিয়ে গোপালের কাছে আসতে পেরেছে আর এসে গোপালকে নিজের মনের কথা জানিয়েছে।
প্রথমত গোপালের বাড়ির লোকজন এবং অভিনন্দা র বাড়ির লোকজন এমনকি অভিনন্দাও এই বিষয়টা মেনে নিচ্ছিল না। রুক্মিণী এবং গোপালের যখন একবার ডিভোর্স হয়ে গেছে, একবার যখন অভিনন্দার সাথে গোপাল বিয়ের পিঁড়িতে বসেছে তখন অভিনন্দাকে তাকেই বিয়ে করতে হবে। এমন চাপ আসছিল চারিপাশ থেকে। কিন্তু রুক্মিণী যখন দাঁড়িয়ে গোপালকে নিজের ভালোবাসার কথা জানায় তখন নিজের মতামত পাল্টায় অভিনন্দা।
সকলকে অবাক করে দিয়ে অভিনন্দা নিজে তার ভালোবাসার জায়গা ছেড়ে দিয়ে রুক্মিণীর হাতে তুলে দেয় গোপালকে। গোপালের সাথে আবারো বিয়ে দেয় রুক্মিণীর। আর অভিনন্দার এই বড় মনের পরিচয় পেয়ে দর্শকও অবাক হয়ে গিয়েছে। যারা অভিনন্দাকে খারাপ খারাপ মন্তব্য করছিল তাকে ভুল বুঝছিল তারা এবারে ক্ষমা চাইছে অভিনন্দার কাছে।
আরও পড়ুনঃ ২৪ বছরের কেরিয়ারে টলিউডে পাননি সম্মান! কাজের অভাবে পেটের দায়ে মুদির দোকান খুলেছেন অভিনেতা সুরজিৎ সেন!
আজকের দিনে দাঁড়িয়ে কজন মানুষ পারে এভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দিতে। এখানে অভিনন্দা নিজের ভালোবাসা ভুলে গোপালের ভালো থাকার জন্য রুক্মিণীর মুখের দিকে চেয়ে সমস্ত কিছু ছেড়ে পিছিয়ে আসে। রুক্মিণীর হাতে আবারো নিজের ভালোবাসার মানুষকে তুলে দেয়। এটা দেখে দর্শক তো মুগ্ধ হয়ে গিয়েছে অভিনন্দা চরিত্রটির উপরে।

