আনন্দ বাবার মুখোশ খুলে দিলো লাবু! সাত পাকে বাঁধা পড়তে চলেছে ফুলকি-অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব!

এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali television) জগতের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় যে ধারাবাহিকগুলি (Bengali Serial) সম্প্রচারিত হচ্ছে, তার মধ্যে অন্যতম জনপ্রিয়তা অর্জন করেছে ফুলকি (Phulki)। এই ধারাবাহিকটি সম্প্রচার হওয়ার পর থেকেই প্রথম পাঁচে নিজের স্থায়ী জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে ধারাবাহিকটি নিজের অন্তিম পর্বের দিকে এগিয়ে চলছে, তাই ধারাবাহিকের পর্বগুলি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে দর্শকের কাছে।

এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানী মন্ডল এবং অভিষেক বসু। শুরু থেকেই দর্শক মহল এই নতুন জুটিটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই জুটিটি জি বাংলার সেরা জুটি হয়ে উঠেছে। বহাল তবিয়তে দুই বছর চলার পর এই ধারাবাহিকের ইতি টানতে চলেছেন জি বাংলা কর্তৃপক্ষ।

Abhishek Bose

ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী ফুলকির মেয়ে ফুলঝুড়ির ইচ্ছে পূরণ করতে এবং নিজের জীবনটা আবার নতুনভাবে নতুন রঙে ভরে তুলতে এবং নিজের মেয়েকে একজন বাবা দিতে অরণ্যকে বিয়ে করতে রাজি হয়ে যায় ফুলকি। এরপর বিয়ের তোড়জোড় চলতে থাকে। কিন্তু এত সহজে কি নিজের জীবনে সুখী হতে পারবে ধারাবাহিকের নায়িকা ফুলকি?

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রুদ্ররূপ সান্যাল তার সাঙ্গোপাঙ্গদের সাথে আলোচনা করছে কিভাবে ফুলকির ক্ষতি করা যায়। জানতে পেরেছে ফুলকি আবার বিয়ে করতে চলেছে। তার এই বিয়েটা হতে চলেছে অরণ্যর সঙ্গে। রুদ্র কিছুতেই এটা মেনে নিতে পারে না। সে চিৎকার করতে থাকে। রুদ্র বলে, যতবার সে রায় চৌধুরী পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে ততবার পরিবারটা আরো কাছাকাছি চলে এসেছে।

আরও পড়ুনঃ ‘ওদের ঘনিষ্ঠ অবস্থায় দেখলেই হিংসে হয়…’, কার সঙ্গে শ্বেতাকে ঘনিষ্ঠ হতে দেখেছেন রুবেল? কেন হিংসে হয় তার? মুখ খুললেন অভিনেতা!

নিজের পরাজয় বারবার মেনে নিতে পারছে না রুদ্র। এদিকে ফুলকি ফোন করে লাবণ্যকে। তখন লাবণ্য তাকে বলে, আনন্দ বাবার আশ্রমে এসে আনন্দ বাবার আসল রূপটা সে দেখে ফেলেছে। এইবার কোন কিছু করার আগেই লাবণ্য উচিত শিক্ষা দেবে রুদ্রকে। কি হতে চলেছে ফুলকি অরণ্যর বিয়ের দিন?

Back to top button