বেআইনি কারবার ধরতে মাঠে নামলো ফুলকি! রুদ্রর পর আবারো নতুন শত্রুর আগমন ফুলকির জীবনে! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) দর্শকেরা ফুলকি (Phulki) ধারাবাহিকের একটি এপিসোডও মিস করছে না। কারণ ইতিমধ্যেই প্রতিটি পর্ব জমজমাট উঠেছে ধারাবাহিকের। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকমহলে প্রথম দিন থেকেই আলোড়ন ফেলেছে। দিনে দিনে ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শক মহলে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে টিআরপি রেটিং।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকির এই অবস্থায় অরণ্য বেশি করে যত্ন নিতে থাকে তার। তাকে খাবার বানিয়ে খাইয়ে দেয় তার ওষুধের খেয়াল রাখে। আর এসব আড়াল থেকে ভালো মতন লক্ষ্য করছিল লাবণ্য এবং ধানু। তাই বাড়িতে ধানু এবং লাবণ্য মিলে তমাল পিয়ালদের সাথে ফুলকি আর অরণ্যর বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু ফুলকি তো এসব কিছু ভাবতেই পারে না। তাদের কথা শুনে তো ফুলকি একেবারে রেগে ওঠে।

সকলকেই জানিয়ে দেয় এসব সম্ভব নয়। আর ভাবে হয়তো অরণ্যই কোন রকম ইঙ্গিত দিয়েছে। তাই অরণ্য আসার পর ফুলকি তার ওপর একেবারেই চড়াও হয়। কিন্তু অরণ্য এসবের কিছুই জানেনা। প্রথমে অরণ্যর উপর ফুলকি অকারণে চিৎকার করলেও পড়ে সবাই মিলে বোঝানোর পর ফুলকি ঠিকই বুঝতে পারে অরণ্যর কাছে ক্ষমা চায়। এদিকে ধীরে ধীরে অরণ্যর প্রতি ফুলকির মন গলছে। তাই জন্য ফুলকি অরণ্যকে বলে তার সঙ্গে কলকাতার মন্ত্রী অফিসে যেতে। অরণ্য প্রথমে অবাক হলেও পরে খুশি হয়ে যায় এরপরে অরণ্য আর ফুলকি দুজনে মিলে গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।
কিন্তু মাঝপথে যেতে যেতে ফুলকির কাছে ফোন আসে সুনন্দার ম্যানেজারের। সে ফোন করে জানায় সুনন্দা দেবীকে গুলি করা হয়েছে, তিনি এখন হাসপাতালে ভর্তি। খুব বড় ক্ষতি না হলেও গুলি তার পাশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। ফুলকি এই কথা শুনে দারুন ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে অরণ্যকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে ফুলকিকে দেখে সকলেই আলোচনা করতে থাকে ফুলকিকে খবর না দিলেই ভালো হতো। চারিদিকে জানাজানি হলে এখন সুনন্দা ম্যাডামের বিপদ এইসব। কিন্তু ফুলকি এসব কথা কানে নেয় না। দেখতে চলে যায় হাসপাতালে তাকে। আর পুলিশের সাথে কথাবার্তা বলতে থাকে কিভাবে ঘটনা ঘটলো দোষীরা ধরা পরল কিনা সবকিছু জানতে চায়।
আরও পড়ুনঃ ‘সারা শরীরে যেন সূচ ফোঁটাচ্ছে, হাড়ের ভেতর দিয়ে…’- নিজের জীবনের সব থেকে ভয়ংকর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন শুভশ্রী! শুটিং করতে গিয়ে কিসের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে?
যদিও এখনো দোষীরা ধরা পড়েনি। তখন তিনি ফুলকিকে তার কেবিনে ডেকে পাঠায়। সুনন্দা দেবী বলেন তিনি একটি মিশনে নেমেছিলেন। মোহনপুর নামের একটি জায়গায় চোরা করবার চলছে বেশি কদিন ধরে। সেটাই ফুলকি ধরতে হবে আইনি পথে। সুনন্দা ফুলকির উপর দায়িত্ব দেয়। ওদিকে জেলে রুদ্রর সাথে দেখা করতে যায় ফুলকির আরেক শত্রু। এবারে কোন বিপদ আসে ফুলকির সামনে সেটাই দেখার অপেক্ষা।

