‘সারা শরীরে যেন সূচ ফোঁটাচ্ছে, হাড়ের ভেতর দিয়ে…’- নিজের জীবনের সব থেকে ভয়ংকর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন শুভশ্রী! শুটিং করতে গিয়ে কিসের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে?

বর্তমান সময়ের টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তীর গৃহিনী, এবং দুই সন্তানের মা হবার সাথে সাথে নিজের অভিনয় জগতে সমান সময় দিচ্ছেন অভিনেত্রী। অনেকগুলি বছর তিনি টলিউড এ কাটালেন। দিনে দিনে তার অভিনয়ে আরো প্রশংসিত হচ্ছে। নিজেকে আরও অন্যান্য চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলছেন শুভশ্রী। আর সেইসব চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসাও পাচ্ছেন।

রাজ চক্রবর্তী সাথে বিয়ের পর শুভশ্রীর জীবন যেন আরো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০১৬ সালে অভিমান ছবিতে কাজ করতে গিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে তার আলাপ হয়, সেই আলাপ ঘনিষ্ট হয়। তারপর দুজনে সম্পর্কে জড়ান। এরপর ২০১৮ সালের ৬ মার্চ তারা কলকাতায় বাগদান করেন এবং ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন।১২ সেপ্টেম্বর ২০২০ সালে রাজ শুভশ্রীর ঘরে তাদের প্রথম সন্তান ইউভান জন্ম নেয় তারপর আবার ৩০ নভেম্বর ২০২৩ সালে তাদের একটি কন্যা সন্তান হয়। বর্তমানে কাজ, সংসার, স্বামী, সন্তান নিয়ে শুভশ্রীর সুখে দিন কাটছে।

তবে সম্প্রতি শুভশ্রী নিজের জীবনের একটি ভয়ংকর অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন। যা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা। জীবনের এমন একটি হাড় কাঁপানো অভিজ্ঞতার কথা সত্যি অভিনেত্রীর সাথে হয়েছে সেটা না জানালে কেউই জানতে পারত না সে কথা। অভিনেত্রী অভিনেতা মানে তাদের জীবন খুব সহজ তা নয়, তাদেরও অনেক কিছুর সম্মুখীন হতে হয়। এমন অনেক পরিস্থিতির মধ্যে পড়তে হয় যা সত্যি অবাক করে দেয় প্রত্যেককে। সেরকমই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা একটি সাক্ষাৎকারে এসে ভাগ করেছেন শুভশ্রী।

শুভশ্রীর জীবনে সেই অভিজ্ঞতার কথা অভিনেত্রী সারা জীবন মনে রাখবেন বলেই জানিয়েছেন। বর্তমানে একের পর এক ছবিতে অভিনয় করছেন শুভশ্রী। আর তাই সব ছবি প্রায় সুপারহিট। যে চরিত্রেই অভিনয় করুক না কেন সেই চরিত্রেই অভিনেত্রীকে দারুণ মানায়। কিন্তু এই অভিনয়ের করতে গিয়ে একবার ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিলেন শুভশ্রীকে। শরীরে সূচ ফোটানোর মত অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল তাকে।

আরও পড়ুনঃ ‘তুই যাচ্ছিস যা, তবে ছেলে মেয়েকে যেতে দেবো না…আমাকে খারাপ হতে বাধ্য করিস না!’ পরকীয়ায় লিপ্ত স্ত্রীকে ক্ষমা করলেও ছেলে মেয়েকে ছাড়তে নারাজ সাগ্নিক!

সাক্ষাতকারে শুভশ্রীকে তার ছবি রোমিওর একটি লুক দেখে প্রশ্ন করা হয় এই ছবিটার কথা তার মনে আছে কিনা। তখন শুভশ্রী বলেন, ‘অবশ্যই মনে আছে এটা আমার একটা আইকনিক লুকগুলোর মধ্যে একটা। কিন্তু সেই সময় আমি এতটাই রোগা ছিলাম এবং যে লোকেশনে এই গানের শুটিং হয়েছিল সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ডিগ্রী। আর শীতের মধ্যে এই পোশাক পড়ে আমাকে শুটিং করতে হয়েছিল। মনে হয়েছিল যেন হাড়ের মধ্যে কেউ সূচ ফোটাচ্ছে। রোদ ঝলমলে আকাশ ছিল ঠিকই, কিন্তু ঠান্ডা আবহাওয়াটার কথা সেখানে যারা ছিল তারাই একমাত্র জানে। এটা ছিল আমার জীবনের আরও একটা কঠিন অভিজ্ঞতার দিন। যেটা আমি সারা জীবন মনে রাখব।’

Back to top button