সবার সামনে রুদ্রর গালে সপাটে চ’ড়! ফুলকির হাতে মার খেয়ে আসল রূপ বেরিয়ে গেল রুদ্রর! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে সবার প্রিয় ফুলকি (Phulki)। আর কয়েক দিনের মধ্যেই এই ধারাবাহিকের গল্পে ইতি টানতে চলেছে চ্যানেল। শুরু থেকে এক মুহূর্তের জন্যও দর্শকদের একঘেয়েমি অনুভব করতে দেয়নি, ধারাবাহিকের নায়িকা। জি বাংলার ইতিহাসে যে সমস্ত সফল ধারাবাহিকগুলি দর্শকরা কখনো ভুলতে পারবেন না, তাদের মধ্যে অন্যতম হতে চলেছে এই ফুলকি।
এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বসুকে। পাশাপাশি নায়িকার চরিত্রে দেখা গিয়েছে একেবারে নতুন মুখ দিব্যানী মন্ডলকে। বর্তমানে গল্প অনেকটাই অন্যদিকে মোড় নিয়েছে। একটা লম্বা সময় পেরিয়ে গিয়েছে ফুলকির জীবন। বড় হয়ে গেছে তার মেয়ে ফুলঝুরি।

ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যাচ্ছে, ছাড়া পেয়ে আবার ফুলকির ক্ষতি করতে তাদের আশেপাশেই ঘোরাফেরা করছে শয়তান রুদ্ররূপ সান্যাল। তার উদ্দেশ্য এবার ফুলকির মেয়ের ক্ষতি করা। আর সেটা করার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সে। রোহিতকে সেই ফুলকির কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই ফুলকি কোনভাবেই নিজের মেয়েকে হারাতে চায়না।
ইতিমধ্যেই জোকার সেজে ফুলঝুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল রুদ্র। এবার একেবারে নতুন বেশে ফুলকির সামনে ধরা দিয়েছে সে। রুদ্ররূপ ভান করে, সে ভালো হয়ে গিয়েছে। তার মধ্যে আর কোন রাগ ক্ষোভ প্রতিহিংসা পরায়ণ মনোবৃত্তি কিছুই নেই। কিন্তু ফুলকির বুঝতে বাকি নেই যে তার মনের মধ্যে ঠিক কতটা বিষ রয়েছে। তাই আর কেউ বিশ্বাস করলেও সে কোনদিনও তার সব থেকে বড় শত্রু রুদ্ররূপ সান্যালকে বিশ্বাস করবে না।
আরও পড়ুনঃ মমতার মিছিলে রাজা-মধুবনী! তবে কি রাজনীতিতে নামছেন তারকাদম্পতি? মুখ খুললেন অভিনেতা!
সে সরাসরি রুদ্রর সামনে এসে তাকে প্রশ্ন করে, কেন রুদ্র জোকার সেজে তার মেয়েকে সরিয়ে নিয়ে গিয়েছিল? রুদ্র তখন জবাব দেয়, সে কিছু করেনি ফুলকির মেয়েই তার কাছে এসেছে। এরপর রুদ্র বলে, তার জন্য তো ফুলকির কম ক্ষতি হয়নি। আরো কিছু বলতে যাবে এমন সময় ফুলকি এসে সপাটে রুদ্রর গালে একটা চড় বসিয়ে দেয়। রুদ্রর মনের রাগটা আবারও জেগে ওঠে। কিভাবে এই রুদ্রর বিনাশ করবে ফুলকি?

