মায়ের বিয়ের দায়িত্ব নিল মেয়ে! ফুলকি অরণ্যর চার হাত মিলিয়ে দিলো ফুলঝুড়ি! দুর্ধর্ষ আজকের পর্বr

দুই বছরেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদন (Entertainment) উপহার দিয়ে আসছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ফুলকি (Phulki)। বর্তমানে এই ধারাবাহিকটি প্রায় শেষের দিকে। অন্তিম পর্বের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন করেছে এই ধারাবাহিক। শুরু থেকে এখনো অব্দি এই ধারাবাহিকটি নিজের আভিজাত্য বজায় রেখেছে।

সম্প্রতি ধারাবাহিকের গল্প একেবারে অন্যদিকে মোড় নিয়েছে। ধারাবাহিকের নায়িকা ফুলকির একটি ফুটফুটে মেয়ে হয়েছে। এখন নিজের মেয়েকে নিয়েই তার লড়াই। এই লড়াইয়ে ছায়ার মতন তার পাশে রয়েছে অরণ্য। ফুলকি এখনো পর্যন্ত অরণ্যকে রোহিতের জায়গা দিতে পারেনি। তবে খুব তাড়াতাড়ি ঘুচতে চলেছে ফুলকির এই একাকীত্বের জীবন।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 11 November, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ১১ নভেম্বর এপিসোড

ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, ইতিমধ্যেই তাদের জীবনে আবার প্রত্যাবর্তন করেছে তাদের সবথেকে বড় শত্রু রুদ্র। কিন্তু ফুলকি তাতে এতটুকুও ভয় পায়নি। অসুররা জন্ম নেয় দেবীর হাতে বিনাশের জন্য। এদিকে ফুলকির গোটা পরিবার মন প্রাণ দিয়ে চাইছে ফুলকি যেন আবার নতুন করে নিজের জীবনটা শুরু করে। এই বয়সেই যেন ফুলকির জীবনটা এমন রংহীন না হয়ে যায়।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, ফুলকিকে যখন কেউ বুঝে উঠতে পারেনি তখন হাল ধরেছে তার নিজের মেয়ে ফুলঝুড়ি। ফুলকি তার মেয়েকে বোঝায়, যেহেতু তার বাবা নেই তাই তাকে অনেক তাড়াতাড়ি বড় হয়ে উঠতে হবে। অনেক তাড়াতাড়ি অনেক কিছু বুঝতে হবে। তার মায়ের ভরসার জায়গা হয়ে উঠতে হবে।

আরও পড়ুনঃ ‘তোর বু’ক গুলো খুলে…’- মীরের আলটপকা মন্তব্যে চরম অপমানিত স্বরলিপি! ‘সবার নজর আমার বু’কে’ ‘আমার তো কিছু গো’পনাঙ্গ রয়েছে…খুব অপমানিত হয়েছিলাম’- সেই অপমান আজও ভুলেনি অভিনেত্রী!

ফুলঝুড়ি তখন তাকে বলে, ‘তাহলে আমায় বাবা এনে দে। তুই তো বলেছিলি, অরণ্য বাবু একদম আমার বাবার মতন।’ মেয়ের মুখে এমন কথা শুনে ফুলকি আর কিছু বলতে পারেনা। এতগুলো বছরে ফুলকি নিজেও যে একটু একটু করে অরণ্যকে পছন্দ করে ফেলেছে বা বলা ভালো একটা মায়া তৈরি হয়ে গিয়েছে সেটা সে নিজেও বুঝতে পারে। অরণ্য সবটাই দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে। তবে কি ফুলকি অরণ্যর শুভ বিবাহ দেখিয়েই শেষ হবে ধারাবাহিক? কি মনে হয় দর্শকদের?

Back to top button