ফুলকিরকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের হাতে বেধরক মার খেলো অরণ্য! এসবের মাঝে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলো ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

দিনে দিনে আরো জনপ্রিয়তা বাড়ছে জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকটির। প্রতিদিনই ধারাবাহিকে নতুন নতুন চমক দর্শকদের ধারাবাহিকটি দেখার প্রতি আরো আকৃষ্ট করে তুলছে। তাইতো প্রতিদিনই ধারাবাহিকের জনপ্রিয়তা একটু একটু করে বাড়ছে। বর্তমানে তো একেবারে জমজমাট হয়েছে ধারাবাহিকটি। চলুন দেখে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়চৌধুরীর বাড়িতে অরণ্যের আসা যাওয়াটা পছন্দ করেনা ফুলকি। তাই জন্য সে রাগ করে চলে যায়। কিন্তু ফুলকিকে জোর করে নিয়ে আসা হয় ঘর থেকে। ফুলকি কিছুতেই মাছ মাংস খাবে না বলে জানিয়ে দেয়। এদিকে আবারও ফুলকির কল্পনায় রোহিত এসে তাকে বকাঝকা করে। ফুলকি রোহিতের বকা খেয়ে আমিষ খায়। পরের দিন ফুলকি মন্ত্রিসভায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। সবাই মিলে ফুলকিকে তৈরি করে। ফুলকির মন মেজাজ ভালো নেই। শুধুমাত্র বাড়ির সবাই আর রোহিতের কথায় ফুলকি যাচ্ছে। ফুলকি যে কল্পনায় রোহিতকে দেখতে পায় সেটা কাউকে জানায় না।

ফুলকির শাশুড়ি তাকে যাওয়ার আগে দই চিনি খাইয়ে দেয়। শুভ কাজে যাওয়ার আগে রোহিতের জেঠি তাকে আশীর্বাদ করে। সকলেই ফুলকির জন্য প্রার্থনা করে। তারপর লাবণ্য, তমাল, পিয়াল সকলে ফুলকিকে নিয়ে যায় মন্ত্রিসভায়। ফুলকি তাদের বারণ করা সত্ত্বেও তার কোন কথাই শোনে না। কারণ ফুলকির সাথে এখন রায় চৌধুরী পরিবারের আরেক সদস্য বেড়ে উঠছে। ওদিকে ঈশিতা তো অরণ্যকে নিয়ে ভীষণই চিন্তা করতে থাকে। কিন্তু রুদ্র তেমন টেনশন করে না। রোহিতকে সে যখন নিজের হাতে গুলি করেছে তখন রোহিত নিশ্চয়ই মারা গেছে। কিন্তু ঈশিতা কিছুতেই নিশ্চিন্ত হতে পারে না। কারণ রুদ্র নিজেও ছদ্মবেশেই রয়েছে যেখানে সবাই জানে রুদ্র মৃত। এই নিয়ে ঝামেলা হয়। ঈশিতা কিছুতেই নিশ্চিত হতে পারছে না, এদিকে রুদ্র একেবারে নিশ্চিন্ত।
মন্ত্রী সভায় ফুলকিকে নিয়ে বিতর্ক লেগে গেছে। এত অল্প বয়সে এত গুরুত্বপূর্ণ একটা পদে ফুলকিকে মন্ত্রী হিসেবে নির্বাচন করায় অনেকেরই আপত্তি। সুনন্দা দেবীর এই সিদ্ধান্ত মানতে পারছে না অনেকেই। সেই নিয়ে তর্ক বিতর্ক চলছে। ঠিক সেই সময় ফুলকি গিয়ে পৌঁছায় সেখানে। এরপর প্রেস মিডিয়া সকলের সামনে তাকে ক্রীড়া মধ্যে পদে বসায় সুনন্দা দেবী। এদিকে অরণ্য ঠিক করে নেয় সে সবসময় ফুলকির পাশে থাকবে। ফুলকি সব কাজে তাকে সাহায্য করবে। বাড়িতে অরণ্য ফুলকির জন্য আয়োজন করে সারপ্রাইজের। ফুলকি খুশি হয় সকলের আনন্দ দেখে কিন্তু অরণ্য নিজে থেকে তাদের মধ্যে ঢুকে পড়ছে সেটা পছন্দ করে না।
আরও পড়ুনঃ পরিণীতা ধারাবাহিকে নতুন মোড়! বেশ কিছু বছর এগিয়ে যাবে গল্প? পাল্টে যাবে সব সম্পর্কের সমীকরণ! কি হতে চলেছে আগামী পর্বে?
কিন্তু অরণ্য ফুলকির কথায় কিছু মনে করে না। তিওয়ারি এসেছিল অরণ্যর উপর নজর রাখতে। রায় চৌধুরী বাড়িতে যে অরণ্য নাচ গানের ব্যবস্থা করেছে সেই খবর গিয়ে জানিয়ে আসে রুদ্রকে। ঈশিতার তো এই বিষয়গুলো খুবই অদ্ভুত লাগে। এদিকে পরের দিন ফুলকিকে বাঁচাতে গিয়ে নিজেই গুন্ডাদের হাতে বেধড়ক পিটুনি খায় অরণ্য। সেখান থেকে ফুলকি তাকে উদ্ধার করে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

