পরিণীতা ধারাবাহিকে নতুন মোড়! বেশ কিছু বছর এগিয়ে যাবে গল্প? পাল্টে যাবে সব সম্পর্কের সমীকরণ! কি হতে চলেছে আগামী পর্বে?

শুরুর সময় থেকে দর্শকদের মন জয় করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) পরিণীতা (Parineeta)। কয়েকমাস হলো শুরু হয়েছে কিন্তু প্রতি সপ্তাহে এই ধারাবাহিক ভালো ফলাফল করছে। পারুলের ঘুরে দাঁড়ানোর লড়াই সত্যি বারবার মুগ্ধ করছে দর্শকদের। পারুল অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাই তো একটি এপিসোডও মিস করেন না দর্শক।

বর্তমানে ধারাবাহিকের গল্পে টানটান উত্তেজনা পর্ব চলছে। পারুল নিজের জন্মদাতা মা এবং বাবাকে খুঁজছে। কারণ কিছুদিন আগেই পারুল জানতে পেরেছে যাদের সে এতদিন মা-বাবা বলে জেনে এসেছে তারা পারুলের আসল মা-বাবা নয়। তারপর থেকে পারুল নিজের আসল মা-বাবার খোঁজে বেরিয়েছে। আর পারুলের এই কাজে পারুলকে সাহায্য করছে রায়ান সব রকম ভাবে পারুলের পাশে আছে সে।

কিন্তু এবারে রায়ানের জীবনেও দারুণ সুখবর আসতে চলেছে। ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে স্কলারশিপের পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করে রায়ান বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছে। এবারে লন্ডন গিয়ে নিজের পড়াশোনা করবে রায়ান। এই রায়ানের এই সাফল্যে আনন্দে উঠেছে গোটা বসু পরিবার।

আর ধারাবাহিকের আগামী পর্বের এই ঝলক দেখার পরে একাংশ দর্শক মনে করছে এবারে ধারাবাহিকের গল্প বেশ কিছু বছর এগিয়ে যাবে। রায়ান লন্ডন থেকে পড়াশোনা করে দেশে ফেরার পরেই অনেক কিছু বদলাতে চলেছে। রায়ান লন্ডনে চলে যাওয়ার পর পারুল তার মা বাবার আসল খোঁজ পাবে। পড়াশুনাও করে অনেক দূরে এগিয়ে যাবে পারুল। এমনকি দূরে থেকে রায়ান পারুলের প্রতি তার ভালোবাসা অনুভব করতে পারবে অবশেষে।

আরও পড়ুনঃ শত্রুতা থাকলেও মাতৃত্বকে ভোলেনি কমলীনি! সোহিনীর মেয়েকে মিঠির মতনই আগলে নিলো সে! কমলিনীর প্রশংসায় পঞ্চমুখ দর্শক!

ধারাবাহিকের পরবর্তী পর্বে এমন কিছু দেখানো হতে পারে এটাই আশঙ্কা করছেন একাংশ দর্শক। যদিও আগামী পর্বে কি হবে সেটা জানতে হলে ধারাবাহিকের আগামী পর্বে চোখ রাখতে হবে। লন্ডনে যাওয়ার সুযোগ পেয়ে কি বিদেশে চলে যাবে রায়ান, নাকি আবারো নতুন বাঁধার মুখে পড়বে সে? দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button