‘তুমি না থাকলে আর দেখবই না সিরিয়ালটা…’- জোয়ার ভাঁটা ধারাবাহিক থেকে চিরতরে বিদায় নিচ্ছে নিশা! অভিনেত্রী শ্রুতি দাসের পোস্ট দেখেই মন খারাপ ভক্তদের!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। সেরকমই আরও একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম জোয়ার ভাঁটা। মাত্র দুদিন হয়েছে শুরু হয়ে এই ধারাবাহিক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাসকে।

এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে ফিরছেন শ্রুতি দাস। গত দেড় বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। শেষবার থেকে রাঙ্গা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায়।

জোয়ার ভাঁটা ধারাবাহিকে একদম অন্যরকম চরিত্রে ধরা দিয়েছেন শ্রুতি। যদি চরিত্রের জন্যই মূলত জুয়ার ভাষা ধারাবাহিক দেখার প্রতি আগ্রহ বাড়ছে দর্শকদের নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে প্রতিটা এপিসোডি জমজমাট করে তুলছেন অভিনেত্রী তবে এর মাঝেই শ্রুতির ধারাবাহিক থেকে বিদায় নেওয়ার আশঙ্কা করছেন দর্শক।

সম্প্রতি শ্রুতি নিজস্ব মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাকে ধারাবাহিকের শেষ ছদ্দবেশী লুকে দেখা গিয়েছে। আর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন টাটা, আলবিদা, গুডবাই। আর এই ক্যাপশন দেখে দর্শক আশঙ্কা করছে হয়তো এই ধারাবাহিকে নিশার চরিত্রটি দেখা যাবে না। চরিত্রটির মৃত্যু হয়েছে ধারাবাহিকে সেটাই দেখানো হবে। একজন নেটিজেন তো সেই আশঙ্কা থেকেই একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুনঃ ছেলের সুখের জন্য নিজের সুখ বলিদান দিলো কমলিনী! সমস্ত রং মুছে ফেলে সাদাকালো জীবনে ফিরলো নায়িকা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

পোস্টে তিনি শ্রুতির পোস্টের স্ক্রিনশর্ট নিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শ্রুতি দি বারবার Tata bye bye বলে কিসের ইঙ্গিত দিল? তবে কি সত্যি সত্যিই নিশা হারিয়ে যাবে? এমনটা হলে জোয়ার ভাটার দর্শক 60% কমে যাবে, কারণ আমরা শুধুমাত্র নিশার জন্যই নাটক টা দেখেছি, ডিরেক্টর/স্ক্রিপ্ট রাইটার্স যদি গল্প থেকে নিশাকেই সরায়, তাহলে অনেক বড় ভুল করবে!’ যদিও এখনো এই নিয়ে সঠিকভাবে কিছুই জানা যায়নি। পুরোটাই দর্শকদের আশঙ্কা।

Back to top button