মা কালীর মুকুটে বোম! ভয়ঙ্কর ষ’ড়যন্ত্রের শিকার ফুলকি! কিভাবে এই বিপদ থেকে সবাইকে রক্ষা করবে সে? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।
আর সেই ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি। গত দু’বছরের বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। টিআরপি তালিকায় ফাটাফাটি ফলাফল করে প্রতি সপ্তাহে। সবসময় প্রথম তিনে থাকে ফুলকির নাম। প্রতিদিন থাকে ফুলকির টানটান উত্তেজনা পর্ব।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে ফুলকির জীবনে আরও এক নতুন শত্রুর আগমন হয়েছে। রুদ্র জেলে থাকলেও মুক্তি নেই ফুলকির। রুদ্রর কোন তাইজি যিনি নানারকম চোরা কারবারের সাথে যুক্ত তিনি এবারে ফুলকির শত্রু হয়ে উঠেছে। তিনি এবারে রুদ্রর হয়ে ফুলকির উপর বদলা নিচ্ছে।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে বড় করে বাড়িতে কালীর পুজোর আয়োজন করেছে ফুলকি। প্রতিবছরই রায় চৌধুরী বাড়িতে এই কালী পুজো হয় ধুমধাম করে। সেরকমই পুজোর আছে মায়ের মুখ উন্মোচনের সময় দেখা যায় মায়ের মাথায় সোনার মুকুট গায়েব। সেই দৃশ্য দেখে শুরু হয় আলোচনা।
আরও পড়ুনঃ প্রথমবার বড় পর্দায় দেবাদৃতা বসু! ব্রাত্য বসুর ছবিতে নায়িকা রূপে দেখা মিলবে তার! নায়ক চরিত্রে থাকছেন কোন জনপ্রিয় অভিনেতা?
ফুলকি সকলকে কথা দেয় সঠিক সময়ের মধ্যে মুকুট ফিরিয়ে এনে পুজো শুরু করবে সে। এদিকে ওই মুকুট সরিয়েছে তাইজি। ফুলকি ঠিক সন্দেহ করে অরণ্যকে নিয়ে সেখানে পৌঁছে যায় আর লড়াইকে ছিনিয়ে আনে মায়ের মুকুট। কিন্তু মায়ের মুকুট ফিরিয়ে আনার সময় ফুলকি লক্ষ্য করে সেখানে বোম ফিট করা। এবারে এই প্রোমো দেখে তো সকলেই উত্তেজিত হয়ে পড়েছে আগামী পর্বগুলো দেখার জন্য।

