প্রথমবার বড় পর্দায় দেবাদৃতা বসু! ব্রাত্য বসুর ছবিতে নায়িকা রূপে দেখা মিলবে তার! নায়ক চরিত্রে থাকছেন কোন জনপ্রিয় অভিনেতা?

টেলিভিশন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবাদৃতা বসু (Debadrita Basu)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে সংযুক্ত রয়েছেন অভিনেত্রী। জি বাংলা, স্টার জলসা, সান বাংলার মতন চ্যানেলে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জয়ী ধারাবাহিকের হাত ধরে অভিনয়ের জগতে আত্মপ্রকাশ করতে দেখা যায় তাকে। প্রথম ধারাবাহিকের মাধ্যমেই সকলের মন জয় করে নিয়েছিলেন দেবাদৃতা (Debadrita Basu)।

এরপর একের পর এক আলো ছায়া, শ্রী কৃষ্ণ, আলোর ঠিকানাতে অভিনয় করেছেন। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল জি বাংলার মিঠু জোড়া ধারাবাহিকে নীলুর চরিত্রে অভিনয় করতে। এই ধারাবাহিকে প্রথমবার অভিনেত্রীকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। নেগেটিভ চরিত্রেও দর্শকদের মন জয় করে নিয়েছিলেন দেবাদৃতা।

তবে এবারে টেলিভিশনের পর্দা থেকে সরাসরি বড় পর্দায় নায়িকা হয়ে আসতে চলেছেন দেবাদৃতা। একাধিক ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী। তবে এই প্রথমবার বড় পর্দায় নায়িকা হিসেবে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। ছবিতে দেবাদৃতার পাশাপাশি লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, ঋদ্ধি সেন ও অঙ্গনা রায় সহ আছেন বহু তারকা।

ব্রাত্য বসুর পরিচালনায় আসছে নতুন ছবি ‘শেকড়’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। ছবি প্রযোজনার দায়িত্বে ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উল্কি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ছবিতে তিন প্রজন্মের গল্প ফুটিয়ে তোলা হবে। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন দেবাদৃতা।

আরও পড়ুনঃ এবারে পারুলের বিপদে বন্দুক হাতে হাজির জগদ্ধাত্রী! একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করল দুই বেঙ্গল টপার!

তবে না কেন্দ্রীয় চরিত্রে নয় ছবিতে দেবাদৃতাকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। দেবাদৃতা জানান, ‘আমার কাজ বেশি দিনের ছিল না। তবে যে চরিত্রে আমি অভিনয় করছি, সেটা ভীষণ মজার। ওটুকুতেই আমি ভীষণ উত্তেজিত।’

Back to top button