আনন্দ আয়োজনের আড়ালে ভয়ঙ্কর ষ’ড়যন্ত্র! টগরের মুখ চিরতরে বন্ধ করতে আসছে শিরিন! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল কোনোভাবেই তার সন্তানের দায়িত্ব রায়ানের হাতে তুলে দিতে রাজি নয়। রায়ানের বারবার অনুরোধ সত্ত্বেও পারুল নিজের সিদ্ধান্তে অনড় থাকে, কারণ সে চায় একাই নিজের সন্তানকে বড় করে মানুষ করতে। অন্যদিকে, সন্তানের খাতিরে পারুল ও রায়ানকে এভাবে কাছাকাছি আসতে দেখে শিরিন একেবারেই তা সহ্য করতে পারে না। পারুল ও রায়ানের এই ঘনিষ্ঠতা সেদিনের মনে এক চরম প্রতিহিংসার জন্ম দেয়।

পরিস্থিতি বেগতিক দেখে সংযুক্তা শিরিনকে মাথা ঠান্ডা রেখে কাজ করার পরামর্শ দেয়। সে বলে, পারুলের সরাসরি কোনো ক্ষতি না করতে পারলেও, ক্ষতি যেন পারুলের অনাগত সন্তানের করা হয়। সেই অনুযায়ী শিরিন টগরকে ফোন করে জানায় যে, তার কাছে একটি পার্সেল যাবে যাতে বিষের শিশি থাকবে। টগরের কাজ হবে সেই বিষ দুধে মিশিয়ে পারুলকে খাইয়ে দেওয়া, যাতে পারুলের কোনো ক্ষতি না হলেও তার গর্ভের সন্তানটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। টগর প্রথমে ভয় পেলেও পরে এই অপরাধমূলক কাজে রাজি হয়।

পরিকল্পনা মতো টগর দুধে বিষ মিশিয়ে পারুলের কাছে যায়। পারুল দুধের গ্লাসটি হাতে নিয়ে অত্যন্ত ভালোবাসার সাথে টগরকে নিজের বোনের মতো করে বোঝাতে শুরু করে। পারুল বলে যে, বসু বাড়ির কেউ টগরকে কিছু বললে তার নিজের কষ্ট হয় টগর যদি নিজেকে শুধরে নেয় তবে মল্লার ভাই তাকে নিশ্চয়ই মেনে নেবে। পারুলের এই অকৃত্রিম আদর ও দিদির মতো ভালোবাসা দেখে টগরের মনে এক বিশাল ধাক্কা লাগে। সে অনুশোচনায় ভুগে শেষ মুহূর্তে পারুলকে সেই বিষাক্ত দুধ খেতে দেয় না এবং কোনোভাবে দুধের গ্লাসটি ফেলে দেয়।

ওদিকে টগর নিজের পরিকল্পনা মতো কাজ করতে না পারায় শিরিন তাকে চরমভাবে অপমান করে। কিন্তু এবারের অপমানে টগর মোটেও মাথা নোয়ায় না। উল্টো সে শিরিনকে স্পষ্ট জানিয়ে দেয় যে, সে পারুলের আসল জন্ম পরিচয়ের সত্যিটা জেনে গেছে। টগর হুমকি দেয় যে, শিরিন বা সেদিন যদি বেশি বাড়াবাড়ি করে, তবে সে পারুলকে সব সত্যি কথা জানিয়ে দেবে। টগরের এই পাল্টা জবাবে সে বেশ কোণঠাসা হয়ে পড়ে।

আরও পড়ুনঃ মিঠিকে ঘরে আনতেই গুহ পরিবারে তোলপাড়! বড় ছেলের অপমানের জবাবে কমলার হাত ধরল শ্রীনিবাস! দুর্ধর্ষ আজকের পর্ব

আগামী পর্বে দেখা যাবে, রায়ান ও পারুল এক জায়গায় বসে আছে এবং রায়ান যত্নের সাথে পারুলের পায়ে গরম সেঁক দিচ্ছে, যেখানে তাদের মধ্যে এক নীরব ভালোবাসার মুহূর্ত তৈরি হয়। ঠিক তখনই অনিরুদ্ধ মশাই এসে সুখবর দেন যে, বাড়িতে নতুন সদস্য আসার আনন্দে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে, যা শুনে পারুল ভীষণ খুশি হয়। তবে এই আনন্দের মাঝেই নতুন চক্রান্ত শুরু হয় শিরিন এই পার্টির কথা জানতে পেরে পরিকল্পনা করে যে, বসু বাড়ির অনুষ্ঠানে লুকিয়ে ঢুকে সে টগরকে এমনভাবে শায়েস্তা করবে যাতে টগর সত্যিটা জানার পরেও চিরকালের জন্য চুপ হয়ে যায়।

Back to top button