ষ’ড়যন্ত্রের জালে গায়ত্রী! সংযুক্তা-শিঞ্জিনীদের নতুন ফাঁদ! মায়ের সাজা রুখতে এবার কোন রণকৌশল নেবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, গল্পের খলনায়িকা সংযুক্তা অত্যন্ত চতুর এবং অন্যদের চেয়ে সবসময় এক ধাপ এগিয়ে থাকে। সে আগেভাগেই সব পরিস্থিতি আঁচ করতে পেরে উল্টো চাল চালার সিদ্ধান্ত নেয়। পারুল ও রায়ান কিছু বুঝে ওঠার আগেই সংযুক্তা তার দলবল নিয়ে তাদের বন্দি করে ফেলে। এরপর নিষ্ঠুরতার চরম সীমা পার করে শিঞ্জিনী ও সংযুক্তা মিলে পারুল, রায়ান এবং সৌমিত্রবাবুকে একসঙ্গে বেঁধে রাখে এবং ঠিক তাদের সামনে একটি টাইম বোমা সেট করে দেয়। সব আয়োজন সম্পূর্ণ করে তারা ব্যঙ্গাত্মকভাবে হেসে প্রশ্ন তোলে, “এবার তোমাদের বাঁচাবে কে?”
ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ এবং মৃত্যু একেবারে দরজায় কড়া নাড়ছে, তখনই গল্পে আসে এক দুর্দান্ত টুইস্ট! সবাইকে চমকে দিয়ে হাতে বন্দুক নিয়ে সেখানে গ্র্যান্ড এন্ট্রি নেয় গায়ত্রী। তার এই রণচণ্ডী রূপ দেখে মনে হচ্ছিল, নিজের মেয়ে, জামাই এবং সৌমিত্রবাবুকে উদ্ধার করতেই সে এবার খলনায়িকাদের সামনে এসে দাঁড়িয়েছে। তবে এই ঘটনার পরই পারুলের মাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় শহরের সেরা উকিলদের নিয়ে যেভাবে তারা হাজির হলেন, তাতে বোঝাই গেল গায়ত্রীকে বাঁচানোর লড়াইটা আর সহজে ছাড়া হবে না।
গায়ত্রীর গ্রেফতার হওয়ার পেছনে পারুলের ছোট্ট একটা ভুলও দায়ী ছিল। যদিও গল্পের দিক থেকে দেখলে, এই ঘটনাটাই হয়তো শেষ পর্যন্ত সত্যিটা সামনে আনার পথ তৈরি করবে। কারণ আদালতে লড়াই শুরু না হলে গায়ত্রীকে নির্দোষ প্রমাণ করার সুযোগ আসত না। তবে পরবর্তী পর্বে দেখা যায়, আদালতে বিচারক গায়ত্রীকে চার পুলিশ সদস্য হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আর সেই কঠিন রায় শুনেই যেন পুরোপুরি ভেঙে পড়ে রায়ান ও পারুলের পুরো পরিবার।
অন্যদিকে গায়ত্রীর সাজা হওয়ায় সংযুক্তা, শিরিন আর শিঞ্জিনী নিজেদের মধ্যেই নিশ্চিত হয়ে যায় যে, এবার আর সে কোনোভাবেই আইনের হাত থেকে বের হতে পারবে না। তাদের এই আত্মবিশ্বাস দেখে বোঝাই যাচ্ছে, তারা নিজেদের পরিকল্পনা সফল হয়েছে বলেই মনে করছে। তবে তারা এখানেই দমে নেই; প্রমাণ লুকানো থেকে শুরু করে নতুন নতুন ফাঁদ পাতা সবকিছুই যে আগামী দিনে আরও বড় আকার নেবে, তার ইঙ্গিত তারা এখনই দিয়ে রেখেছে।
আরও পড়ুনঃ আরও গভীর হলো দুই বোনের সম্পর্কে ফাটল! নিশার বি’স্ফোরক জবাবে থমকে গেল উজি! একটা ভুল বোঝাবুঝি শেষ করে দিলো সব! দুর্ধর্ষ আজকের পর্ব
মায়ের এই করুণ পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারেনি পারুল। সে স্পষ্ট বুঝে গেছে যে গায়ত্রীর সঙ্গে যা হয়েছে, সেটা শুধুই একটা সাধারণ আইনি বিচার নয়—এর পেছনে রয়েছে খলনায়িকাদের অনেক বড় একটা ষড়যন্ত্র। আর সেই কারণেই এবার আসল সত্যিটা সবার সামনে আনতে নতুন এক কঠিন মিশনে নামছে পারুল। এখন দেখার বিষয়, পারুল কি আসল অপরাধীদের মুখোশ খুলে গায়ত্রীকে নির্দোষ প্রমাণ করতে পারবে? নাকি শিঞ্জিনী-সংযুক্তাদের নতুন কোনো চাল তার পথকে আরও বেশি কঠিন করে তুলবে?

