শিরিনকে দিয়ে নতুন চাল সংযুক্তার! পারুলকে আটকাতে শিঞ্জিনীকে হাতিয়ার করে শুরু হলো চক্রান্ত! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ানের বাড়ি ফেরার আনন্দে বসু পরিবারে উৎসবের আমেজ নেমে আসে। থিয়েটারের সাফল্য উদযাপন থেকে শুরু করে পারুলের প্রতি সবার কৃতজ্ঞতা সব মিলিয়ে এক ভাবাবেগময় পরিবেশ তৈরি হয়। তবে যে পরম মুহূর্তের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, সেই ভালোবাসার প্রকাশ আর ঘটে না। রায়ানের সঙ্গে পারুলের সম্পর্ক এতটাই গভীর যে সে রায়ানের সন্তানের মা হতে চলেছে, তবুও নিজের মনের কথা প্রকাশ না করার পেছনে রায়ানের এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে। পারুল সেই সত্যটি জেনে গেলেও দর্শকদের কাছে বিষয়টি এখনও রহস্যাবৃতই রয়ে গেছে।
অন্যদিকে পারুল, রায়ান, সৌমিত্র ও গায়ত্রী একসঙ্গে শিরিনের জামিন করাতে কারাগারে পৌঁছায়। শিরিন ভেবেছিল তার মা তাকে নিতে এসেছে, কিন্তু সামনে পারুলকে দেখে সে চরম বিস্মিত হয়। পারুল তাকে অতীতের ভুল শুধরে নতুন জীবন শুরু করার পরামর্শ দেয় এবং জানায় যে রায়ানের সম্মতিতেই এই জামিনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এত কিছুর পরেও শিরিনের অহংকার ও জেদ বিন্দুমাত্র কমে না সে স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের এই দয়া তার কাম্য নয় এবং নিজেকে সে চরম ‘লুজার’ বলে মনে করতে থাকে।
তবে বাড়ি ফিরে শিরিন জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি পায়। এতদিন যার ওপর ভরসা করে সে সবকিছু করেছে, সেই নিজের মা-ই বিপদের দিনে তার পাশে দাঁড়ায়নি; এমনকি জেলে থাকাকালীন একবারের জন্যও তার খোঁজ নেয়নি। উল্টো বাড়ি ফিরে সে দেখে, তার মা নিজের জীবন নিয়েই ব্যস্ত। মায়ের কাছ থেকে চরম অপমান আর থাপ্পড় খাওয়ার পর শিরিন প্রথমবার অনুধাবন করতে পারে যে, যাদের বিরুদ্ধে সে এতদিন লড়াই করে এসেছে তারাই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সে-ই তাকে একা ফেলে দিয়েছে।
গল্পের আগামী পর্বে পরিবারে এক আশার আলো দেখা যাবে ধীরে ধীরে টগর সাপোর্ট নিয়ে হাঁটতে শুরু করবে এবং তাকে নিজের পায়ে দাঁড়াতে দেখে বসু পরিবারের সবাই আনন্দিত হয়ে উঠবে। তবে অন্যদিকে নতুন এক টানাপোড়েন শুরু হবে, যখন পারুল চেকআপে যাওয়ার সময় রায়ানকে সঙ্গে যেতে বারণ করে দেবে। রায়ানের প্রশ্নের উত্তরে পারুল শান্তভাবেই জানিয়ে দেয় যে, সন্তানের বিষয়ে সে বন্ধুকে ঢোকাতে রাজি নয়, কেবল বাবা হলে ভেবে দেখত। পারুলের এই একটি কথাই রায়ানকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ এতদিন ধরে নিজের অনুভূতি ও সত্য লুকিয়ে রাখার ফল সে এবার সরাসরি প্রত্যক্ষ করতে শুরু করেছে।
আরও পড়ুনঃ বিশ্বাসঘাতকতার চরম মূল্য! সততার মাশুল দিতে গিয়ে চাকরি হারালেন শ্রীনিবাস! কমলার আশঙ্কাই সত্যি! দুর্ঘটনায় কি প্রাণ হারাবে শ্রীনিবাস?
এদিকে ঘটনার নেপথ্যে সংযুক্তাও নিজের নতুন চাল চালতে শুরু করেছে। সে শিঞ্জিনীকে স্পষ্ট জানিয়ে দেয় যে, পারুল যেন কোনোভাবেই শিরিনের সঙ্গে যোগাযোগ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিঞ্জিনীকে পরামর্শ দেয় ঠান্ডা মাথায় শিরিনকে বুঝিয়ে তাদের নিজেদের পরিকল্পনা মতো কাজে লাগাতে। সব মিলিয়ে একদিকে রায়ান-পারুলের সম্পর্কের এই নতুন মোড় এবং অন্যদিকে সংযুক্তার নতুন চক্রান্ত আগামী দিনে যে বড় কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে, তা বলাই বাহুল্য।

