পারুলকে অনিরুদ্ধর আচমকা প্রেম নিবেদন! আড়াল থেকে সবটা দেখে নিল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

টেলিভিশনের পর্দায় (Bengali Television) জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) বর্তমানে এক রুদ্ধশ্বাস মোড়ে দাঁড়িয়ে আছে। পারুল, অনিরুদ্ধ এবং রায়ানের জীবন নিয়ে চলছে গল্প। যে গল্প শুরু হয়েছিল ক্ষমতার লড়াই দিয়ে, তা এখন রূপ নিয়েছে ব্যক্তিগত প্রতিহিংসা আর প্রেমের এক জটিল আবর্তে। সংযুক্তার বিদায় আপাতদৃষ্টিতে অফিসে স্বস্তি ফেরানোর কথা থাকলেও, রায়ান পারুলের জীবনের ঝড় থামেনি।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, সংযুক্তা বিদায় নেওয়ার পর কোম্পানির বোর্ড মিটিংয়ে এক সিদ্ধান্ত নেওয়া হয়। সকলের উপস্থিতিতেই রায়ান পারুলকে সসম্মানে অফিসে ফিরিয়ে আনা হয়। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল অনিরুদ্ধর সিইও পদে অভিষেক। অফিসের বাকিরা এই সিদ্ধান্তে খুশি হলেও রায়ানের ভেতরে জ্বলছিল ঈর্ষার আগুন। তার মনে হতে থাকে, অনিরুদ্ধ কোনোভাবেই তাদের জীবন থেকে সরছে না, বরং আরও জেঁকে বসছে।

প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে রায়ান এক চরম ভুল করে বসে। সে পাগলামির বশবর্তী হয়ে অনিরুদ্ধকে বস্তাবন্দি করে কিডন্যাপ করে। কিন্তু রায়ান জানত না যে তার এই অপরাধের সাক্ষী হয়ে আছে খোদ পারুল। পারুল পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে ফেলে। রায়ান যখন ধরা পড়ে যায়, সে পারুলের কাছে ক্ষমা ভিক্ষা চায় এবং দোষ ধামাচাপা দিতে সবটা সংযুক্তার ওপর চাপিয়ে দেয়। সে দাবি করে, সংযুক্তার লোকরাই অনিরুদ্ধকে তুলে নিয়ে এসেছিল। কিন্তু পারুল সত্যটা জানত, তাই সে রায়ানকে নিজের হাতের পুতুল বানিয়ে অনিরুদ্ধর আড়ালেই তাকে ভয় দেখাতে থাকে।

অফিসে পারুলের প্রত্যাবর্তন অনেকেই মেনে নিতে পারছে না, বিশেষ করে শিরিন। শিরিনের ঘৃণা আর অবহেলা চরমে পৌঁছায়। অফিসের কিছু অসাধু কর্মচারী পারুলকে সরাসরি হুমকি দেয় এবং তার ক্ষতি করার চেষ্টা করবে বলে জানিয়ে দেয়। এরই মধ্যে একজন হিতাকাঙ্ক্ষী এমপ্লয়ি পারুলকে সাবধান করে বলে, সংযুক্তা এত সহজে দমে যাওয়ার পাত্রী নয়, সে খুব শীঘ্রই ফিরে আসবে এবং এক ভয়ঙ্কর প্রতিশোধ নেবে।

আরও পড়ুনঃ ‘আমি আর কোনোদিনও…’ গান থেকে চিরতরে বিরতি! বছরের শুরুতেই সুরের রাজার বিরাট ঘোষণা! অরিজিৎ সিংয়ের পোস্টে তোলপাড় সমাজ মাধ্যম!

এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় এক রোমান্টিক অথচ রহস্যময় মুহূর্ত। অনিরুদ্ধ পারুলকে একটি লাল গোলাপ দিয়ে প্রপোজ করে। আড়াল থেকে রায়ান এই দৃশ্য দেখে রাগে ফেটে পড়ে। কিন্তু প্রশ্ন থেকে যায় অনিরুদ্ধর এই আচমকা প্রপোজাল এর কি মানে, সে তো ভালোবাসে রায়ানের পিসিকে। হয়তো এর পেছনে পারুলের কোনো পরিকল্পনা আছে অনিরুদ্ধ এবং পিসিমণিকে এক করার।

Back to top button