#BigBreaking ‘আমি আর কোনোদিনও…’ গান থেকে চিরতরে বিরতি! বছরের শুরুতেই সুরের রাজার বিরাট ঘোষণা! অরিজিৎ সিংয়ের পোস্টে তোলপাড় সমাজ মাধ্যম!

সংগীতের জগতে (Music Industry) এমন কিছু শিল্পী আসেন যারা কেবল গান গেয়েই থেমে থাকেন না, বরং শ্রোতার মনের গহীনে স্থায়ী ঘর তৈরি করেন। অরিজিৎ সিং (Arijit Singh) তেমনই এক ব্যক্তিত্ব। শাস্ত্রীয় সংগীতের মজবুত ভিত এবং আধুনিক মননের মেলবন্ধনে তিনি আজ ভারতীয় সংগীতের অবিসংবাদিত সম্রাট।

২০০৫ সালে একটি রিয়ালিটি শো থেকে শুরু হওয়া সফর অরিজিৎকে আজ বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। হিন্দি, বাংলা থেকে শুরু করে তামিল, তেলুগু অসংখ্য ভাষায় তাঁর গাওয়া গান মানুষের আবেগের সঙ্গী হয়েছে। ‘আশিকি ২’-এর সেই ‘তুম হি হো’ থেকে আজকের ভাইরাল হিট অরিজিৎ মানেই ছিল সাফল্যের গ্যারান্টি।

হাজার হাজার কোটি টাকার মালিক এবং বিশ্বব্যাপী পরিচিতি থাকা সত্ত্বেও অরিজিৎ সিং আজও মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন। তাঁর সাদামাটা পোশাক, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাধারণ মানুষের মতো যাতায়াত এবং স্কুটি চালানো এই সরলতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে। প্রচারের আলো থেকে দূরে থাকতেই তিনি বেশি স্বচ্ছন্দ।

তবে সম্প্রতি অরিজিতের একটি পোস্ট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নিজের একাউন্টে তিনি পোস্ট করেছেন, ‘নমস্কার, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, এখন থেকে আমি প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। আমি এই পেশা থেকে বিদায় নিচ্ছি। এটি একটি চমৎকার যাত্রা ছিল।’

আরও পড়ুনঃ সমস্ত প্রথা ভেঙ্গে আপাদমস্তক শ্বেত বস্ত্রে বিয়ের কনে প্রীতিপর্ণা রায়! ‘সাধারণত হিন্দু ধর্মে…’ ‘এবার কেউ যদি দৈববাণী…’ এমন কাণ্ড দেখে কি বললেন মমতা শংকর?

অরিজিৎ সিংয়ের মতো একজন মহাতারকার হঠাৎ অবসর গ্রহণের খবর সংগীত প্রেমীদের জন্য সত্যিই যেমন বেদনাদায়ক, তেমনই বড় এক ধাক্কা। তবে কি সংগীত দুনিয়ার সম্রাট অরিজিৎ সিং এবার থামতে চলেছেন? সম্প্রতি গায়কের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা একটি পোস্টকে কেন্দ্র করে এমনই জল্পনা তুঙ্গে। অরিজিৎ জানিয়েছেন, তিনি সম্ভবত এই প্রফেশন থেকে বিদায় নিতে চলেছেন এবং আর কোনো প্লেব্যাক গান করবেন না। হাজার হাজার কালজয়ী গানের কারিগরের এই ঘোষণা মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু এর পিছনে কি কারণ তা জানা যায়নি।

Back to top button