সৌমিত্রর সম্পত্তির নতুন ওয়ারিশ পারুল! পারুল-গায়ত্রীকে অপমান করলো শিরিন! রেগে গিয়ে শিরিনকে সজোরে চড় পারুলের! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, মিশনের কাজ করতে গিয়ে হঠাৎ করেই বাথটাবে পড়ে যায় রায়ান। আর তাকে সামলাতে গিয়ে পারুলও নিজের ভারসাম্য হারিয়ে ঠিক তার ওপর গিয়ে পড়ে। পরিস্থিতি যেমন হাসির, ঠিক তেমনই এই আকস্মিক ঘটনায় দুজনের মিষ্টি রসায়নও আরও একবার দর্শকদের নজর কাড়ে।
অবশ্য এই মজার মুহূর্তটি খুব বেশি ক্ষণ স্থায়ী হয় না। পারুল দ্রুত নিজেকে সামলে নিয়ে রায়ানকে মনে করিয়ে দেয় যে, দেশের অপরাধীদের ধরতে হলে এবার তাদের কাজটা শেষ করতেই হবে। এরপর পারুল তাদের আইডি কোড জানতে চাইলে রায়ান জানায়, তাদের কোড হলো “ফিনিক্স ০০৭”। আর সেই কোড শোনা মাত্রই পারুল মনে নতুন জোর পেয়ে তার পরবর্তী পরিকল্পনা শুরু করে দেয়; তার মুখে এখন একটাই জেদ, “এবার হবে মিশন ব্রাজিলিয়ান হিরে।”
এদিকে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে সংযুক্তা আর শিঞ্জিনী। এত বড় পরিকল্পনা করেও শেষ পর্যন্ত তাদের কিছুই হলো না। শুধু পরিকল্পনাই ভেস্তে গেল না, যাদের তারা হারানোর স্বপ্ন দেখেছিল, তারাই শেষ পর্যন্ত স্বাভাবিকভাবে বাড়ি ফিরে গেল। অন্যদিকে পুলিশ যখন রায়ান আর পারুলকে খুঁজতে খুঁজতে ওয়াশরুম পর্যন্ত পৌঁছে যায়, তখন তাদের বাঁচাতে পিসিমনি যে গল্পটা বানিয়ে বলল, সেটা সত্যিই দারুণ ছিল।
গল্পের আগামী পর্বে দেখা যাবে, শিরিন সরাসরি সৌমিত্রর কাছে গিয়ে নিজের সম্পত্তির ভাগ দাবি করে। তার বক্তব্য, এটা তার অধিকার, তাই সে নিজের প্রাপ্যটাই চাইছে। কিন্তু সৌমিত্রর উত্তর শুনে শিরিন একেবারে হতবাক হয়ে যায়। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তাঁর সমস্ত সম্পত্তিই পারুলের নামে লিখে দেওয়া হয়েছে, তাই শিরিন এখান থেকে কিছুই পাবে না।
আরও পড়ুনঃ রথযাত্রার আনন্দে হঠাৎ অশান্তির মেঘ! উকিল নিয়ে গুহ বাড়িতে হাজির সানি-সুপর্ণা! পল্লবীকে দিয়ে কোন কাগজে সই করাতে চায় সুপর্ণা?
এই কথা শুনে রাগের মাথায় শিরিন পারুল আর গায়ত্রীকে নিয়ে একের পর এক অপমানজনক কথা বলতে শুরু করে। এতক্ষণ শান্ত থাকা পারুলও আর নিজেকে সামলাতে না পেরে সবার সামনে গিয়ে শিরিনকে একটি সজোরে চড় মেরে তার উচিত জবাব দেয়। শিরিন চলে যাওয়ার পর সৌমিত্রকে বেশ ভেঙে পড়তে দেখা যায় এবং তিনি আফসোস করে বলেন যে নিজের মেয়েকে তিনি ঠিকভাবে মানুষ করতে পারেননি। তখন পারুল তাকে আশ্বস্ত করে বলে, “তুমি চিন্তা কোরো না বাবা, সব ঠিক হয়ে যাবে।”

