মিথ্যের আশ্রয় নিয়ে বিপাকে শিরিন! সবার সামনে প্রমাণ সমেত শিরিনের মুখোশ খুলে দিল পারুল!

নবাগত অভিনেত্রী ঈশানি চ্যাটার্জি (Ishani Chatterjee) এবং জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এর জুটিতে বর্তমানে জমজমাট হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক। দর্শকদের জন্য এই ধারাবাহিকে প্রতিদিনই থাকে নতুন নতুন টুইস্ট। আর দর্শক এই ধারাবাহিক বেশ মজার সাথে উপভোগ করেন। রায়ান পারুলের খুনসুঁটি মাখা সম্পর্ক, পারুলের শিরিনকে পদে পদে জব্দ করা দেখতে দর্শক বেশ পছন্দ করে। আর বিশেষ করে ধারাবাহিকে পারুলের চরিত্রটি দর্শকদের অত্যন্ত পছন্দের।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারল রায়ানকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। রায়ান জানায় সে নিজের জন্যই পারুলকে সাহায্য করেছে। কারণ পারুল না থাকলে এই কম্পিটিশনটা তার কাছে নুন ছাড়া তরকারির মত। তারপর যে যার মতো সিম বিক্রি করতে বেরিয়ে যায়। পারুল তো কলকাতার রাস্তাঘাট কিছুই চেনে না তারউপর তার ভাষা শুনে অনেকেই সিম কার্ড কিনতে আগ্রহ দেখাতে না পারে। তাই পারুল কি করবে বুঝতে পারে না। এদিকে রায়ানরা তো জোর কদমে লেগে পড়ে কাজে।

পারুল একটা সুযোগ রায়ানের জন্য পেয়েছে ঠিকই কিন্তু সুযোগ পেলেও শিরিন এত সহজে থামবে না। পারুল যেই না সিম কার্ড বিক্রি করতে রাস্তায় বেরোই অমনি রাস্তায় পারুলের হাত থেকে ছোবল মেরে খাম কেড়ে নিয়ে চলে যায় শিরিনের লোক। আর শিরিন তো দারুন মজা পায়। পারুল ওই লোকটিকে ধাওয়া করতে থাকে। কিন্তু ধরতে পারে না, কারণ ওই লোকটি বাইকে আর পারুল দৌড়ে যাচ্ছে। এরপরই একজন মহিলা স্কুটি নিয়ে আসছে দেখে পারুল তার কাছে সাহায্য চায়।

তারপর ওই মহিলার স্কুটি করে পারুল ধাওয়া করে ওই লোকটিকে। অনেকক্ষণ পর পারুলের হাতের নাগালে আসে সে। কিন্তু তাতেও শান্তি নেই। ওই খাম পুড়িয়ে ফেলার ভয় দেখায় লোকটি, কিন্তু পারুল তো নিজের বুদ্ধি দিয়ে ঠিক তার খামটা আদায় করে নেয়। ওইদিকে শিরিনের মা আসে তার সাথে দেখা করতে। তারা ভাবে পারুলকে জব্দ করতে পেরেছে। এদিকে রায়ান বেশ কয়েকটি সিম বিক্রি করে ফেলেছে, কিন্তু পারুলকে দেখে রায়ান বুঝতে পারে আবার পারুল কোনো বিপদে পড়েছিল। পারুল রায়ানকে বলে তার সাথে কি কি হয়েছে। আর এর পেছনে যে শিরিন আছে সেটাও বুঝতে পারে পারুল। কারণ যখন ওই লোকটিকে ধাওয়া করছিল সে, তখনই শিরিনকে দেখে নেয় সে।

এদিকে রায়ান বলে এখন এসব না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব এই অল্প সময়ের মধ্যে পারুলকে চেষ্টা করতে হবে সেম বিক্রি করার। সে সুযোগটা পেয়েছে সেটা কাজে লাগাতে পারে। এরপর পারুল সিম বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে কোথায় সিম বিক্রি করবে সেটাই বুঝতে পারে না। এরপর সামনে একটি পার্কে এক প্রেমিক প্রেমিকাকে ঝগড়া করতে দেখে নেয়, আর সেই সুযোগটাকেই কাজে লাগায় পারুল। নিজের গানের মাধ্যমে বেশ কয়েকটা সিম ওই পার্কে বিক্রি করে ফেলে। তারপর সবাই অফিসে চলে এসে কে কটা সিম বিক্রি করেছে সেসব নিয়ে আলোচনা করতে থাকে।

আরও পড়ুনঃ সর্ষের মধ্যেই ভূত! জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর জন্য ফাঁদ পাতলো ফুলকি! ফাঁ’স আজকের পর্ব

ঠিক তার মধ্যেই পারুল এসে উপস্থিত হয়। পারুলকে দেখে তো ম্যাডাম অবাক হয়ে যায়। কারণ তিনি পারুলকে বের করে দিয়েছিলেন। তারপরই ম্যাডামের সেক্রেটারি জানান তিনি নিজের রিস্কে পারুলকে সুযোগ দিয়েছে। কারণ পারুল ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন, টপার। কিন্তু ওই ম্যাডাম জানিয়ে দেয় পারুল যদি কুড়িটায় বেশি সিম বিক্রি করতে না পারে তাহলে পারুলের এই ইন্টার্নশিপটাও যাবে আর যে লোকটি পারুলকে সুযোগ দিয়েছে তার চাকরিটাও যাবে। এদিকে শিরিন জানায় সে নাকি ৭০ টা সিম বিক্রি করেছে। শিরিন যে মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ সমেত বুঝিতে দেয় পারুল। এবার দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button