সর্ষের মধ্যেই ভূত! জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর জন্য ফাঁদ পাতলো ফুলকি! ফাঁ’স আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। রাজনীতির ময়দানে নেমেছে ফুলকি। ছোট রাণী এখন যাবজ্জীবন কারাদন্ডে সাজা পাচ্ছে, তাই তার জায়গায় ফুলকি রাজমহলের দায়িত্ব নিয়েছে। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, ফুলকিদের ঠিক করা সিকিউরিটি এজেন্সিকে আগে থেকেই হাত করে রেখেছিল রুদ্র। তাই রুদ্রর কথা মতই কাজ করছিল তারা। এরপরে বক্তৃতা শেষে সুনন্দাকে নিয়ে রাজমহলের ভেতরে যায় ফুলকি। ফুলকি বলে লাবণ্য নিজের হাতে সুনন্দার জন্য পায়েস রান্না করেছে। সেটা আজ খেয়ে যেতেই হবে সুনন্দাকে। রাজমহলের আপ্যায়ন দেখে আপ্লুত হয় সুনন্দা। সকলের অনুরোধে সে মিষ্টিমুখ করার জন্য রাজি হয়। কিন্তু মাঝখান থেকে হঠাৎ করে অভিরূপ অর্থাৎ ছদ্মবেশী রুদ্র বলে ওঠে সুনন্দাকে পায়েস খাওয়ানোর আগে সে পায়েস যেন সিকিউরিটি গার্ড দিয়ে ভালোমতো চেক করিয়ে নেওয়া হয়। কারণ সুনন্দার ওপর এখন হামলা হতে পারে যে কোন দিক থেকে। তাই সব দিক সুরক্ষিত রাখা দরকার।

অভিরূপের কথা একেবারে ফেলে দিতে পারেনা ফুলকি। তাই সুনন্দাকে পায়েস খাওয়ানোর আগে সেই পায়েস চেক করতে চায় ফুলকি রোহিত। এরপর ওই সিকিউরিটি এজেন্সির লোকদের দিয়ে পায়েস মিষ্টি সবকিছুই চেক করানো হয়। সমস্ত কিছুই ঠিক আছে বলে দাবি করে তারা। এর পরে ফুলকি চলে আসে এবং রুদ্র ঐ সিকিউরিটি এজেন্সির মাথাকে জানিয়ে দেয় যাতে ঠিকমতো কাজটা হয়ে যায়। এরপরে পায়েস মিষ্টি নিয়ে আসা হয় সুনন্দার জন্য।
কিন্তু সুনন্দা যেই পায়েস মুখে দিতে যাবে। তখনই ফুলকি সুনন্দাকে আটকে দেয়। ফুলকি দাবি করে এই পায়েস লাবণ্যর বানানো নয়। সবাই তো ফুলকির কথা শুনে অবাক হয়ে যায়। বুঝতে পারেনা ফুলকি কি বলছে। তারপরে ফুলকি বলে লাবণ্য যে পায়েস বানিয়েছিল সেখানে কিসমিস ছিল না। কারণ ফুলকি আগে থেকেই জানতো সুনন্দা কিসমিস পছন্দ করেনা। তাই জন্য লাবণ্যকে আগে থেকেই না করে দিয়েছিল কিশমিশ মেশাতে। কিন্তু এখন সুনন্দার সামনে যেই পায়েস রাখা আছে সেখানে কিসমিস মেশানো আছে। সুতরাং বোঝাই যাচ্ছে এটা লাবণ্যর বানানোর পায়েস নয়। নিশ্চয়ই এই পায়েস অন্য কিছু মেশানো আছে।
আরও পড়ুনঃ দেব-শুভশ্রীর মতনই একসঙ্গে নজরুল মঞ্চে জিতু-দিতিপ্রিয়া! রাগ অভিমান মিটিয়ে ফের নতুন বন্ধুত্ব? কি বললেন অভিনেতা জিতু কামাল?
এই পায়েস বদলে দেওয়া হয়েছে। কারণ ফুলকিরা একটু আগেই যখন পায়েস চেক করতে গিয়েছিল তখনও ওই পায়েস কিশমিশ ছিল না। সুতরাং ওইখান থেকে এই ঘরে আসার মাঝখানে পায়েসের বাটি বদলে দেওয়া হয়েছে। কিন্তু কে এমন কাজ করল সেটা ধরতে পারে না প্রথমে ফুলকিরা। তারপরে ফুলকি ওই সিকিউরিটি এজেন্সির মাথাকে ভালোমতো লক্ষ্য করতে থাকে সে কিছু একটা লুকাচ্ছিল সকলের থেকে। রোহিতকে বলে ওই লোকটিকে চেপে ধরতে। রোহিত চেপে ধরে তার থেকে তার ব্যাগটা কেড়ে নেয়। সেখান থেকে উদ্ধার হয় আর একটা পায়েসের বাটি। যেটা লাবণ্য বানিয়েছিল। আসলে রুদ্র ওই লোকটিকে তার মেয়ের জীবনের হুমকি দিয়েছিল। তাই জন্য মুখ খুলছিল না ওই এজেন্সির লোকটি। ফুলকি বুঝতে পারে সুনন্দার ওপর আবারো হামলা হবে। সুনন্দা ফেরার পথে আবারো টার্গেট হবে শত্রু পক্ষের। তাই ফুলকি এবং রোহিতকেই কিছু ব্যবস্থা করতে হবে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

