পরিবারের আরেক গোপন সত্যের মুখোমুখি পারুল! কলেজের প্রফেসরের সঙ্গে দাদুর গোপন সম্পর্কের কথা জেনে গেল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়। এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঠিক যখন সন্ধ্যে সাতটায় পারুলদের পালা শুরু হবে তার কিছুক্ষণ আগেই কারেন্ট চলে যায়। কেউ তো কিছুই বুঝতে পারে না পুজো বাড়িতে কিভাবে আলো চলে গেল। সেই নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ে।

ওদিকে কোনায় দাঁড়িয়ে মজা নিতে থাকে শিরিন এবং টগর। তারাই তো আলো নিভিয়ে তালা বন্ধ করে দিয়ে সেই দরজা বাইরে থেকে আটকে দিয়েছে। সেখানে গিয়ে চেষ্টা করবে সেই উপায়টুকুও নেই। পারুল শিরিন এবং টগরকে অন্ধকারে দাঁড়িয়ে কথা বলতে দেখে নেয় আর তখনই বুঝতে পারে কে এসব করেছে। এরপরে সরাসরি ত্রিশূল গিয়ে টগরের গলার উপর ধরে পারুল। সকলেই তো পারুলকে প্রথমে বাধা দেয় কিন্তু পারুল জানায় কে এই কাজ করেছে সে জানে। তারপর পারুলের হাতে চাবি তুলে দিতে বাধ্য হয় টগর। পারুলের ভয়ে টগর চাবি দিয়ে দিতে বাধ্য হয়। তারপর রায়ান তাড়াতাড়ি গিয়ে আলো জ্বালায়। আর কারেন্ট চলে আসার পর শুরু হয় বসুবাড়ির পালা। পারুল বধ করে শিরিনকে।
সকলেই তো মুগ্ধ হয়ে দেখছিল সেই পালা। পারুলও অসাধারণ অভিনয় করেছে। এত সুন্দরভাবে সবটা হবে পারুল নিজেও বুঝতে পারেনি। সকলে পারুলের প্রশংসায় পঞ্চমুখ। বসু বাড়ির পালা সকলেই পছন্দ করেছে। হাজার হাজার দর্শক তাদের দেখেছে। দাদুও ভীষণ খুশি। আজ পারুলের জন্য বসু বাড়ির সম্মান আরও বেড়ে গেলো।
আরও পড়ুনঃ সকলের সামনে ছোট রাণীর মুখোশ টেনে খুলে দিল ফুলকি! ধরা পড়ে গেল রুদ্র এবং ছোট রাণীর সমস্ত চালাকি! দুর্ধর্ষ আজকের পর্ব
এদিকে সকলের মাঝে টগরের এই কাজের জন্য পারুল তাকে কষিয়ে চড় মারে। তখনই টগর বলে সে একা নয়, শিরিন তাকে এই কাজ করতে বলেছে। পারুল আবারো টগরের গায়ে হাত তোলে, আর বোঝায় শিরিন পিছন থেকে কলকাঠি নেড়ে টগরকে সকলের চোখে খারাপ করে দিলো। এদিকে এই উৎসবের মাঝেই বসু পরিবারের এক গোপন সত্যি জানতে পারলো পারুল। পারুলের ইউনিভার্সিটির প্রফেসর আর দাদু দুই ভাই এই কথা এতদিন কেউ জানত না ঠাম্মি আজ প্রথম জানালো পারুলকে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

