অপরাধমূলক কাজের সাথে যুক্ত পারুলের মা! মাকে বাঁচাতে বিপদের দিকে ঝাঁপ দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়। এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta)

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, যে গুন্ডারা পারুলকে মারতে গিয়েছিল তাদের মধ্যে একজন তো মারা গিয়েছে। আরেকজন এসে শিরিনদের সাথে দেখা করে। সে গোটা ঘটনাটা জানায় শিরিনের মাকে। শিরিনের মা বুঝতে পারে না কোন মহিলা এসে হঠাৎ পারুলকে বাঁচালো। তারপর ওই গুন্ডার বর্ণনা শুনে হুবহু একজন আর্টিস্ট পারুলের মায়ের ছবি এঁকে দেয়। ওই গুন্ডা পারুলের মাকে দেখেছিল জঙ্গলের মধ্যে। পারুলের মায়ের ছবি দেখে তো শিরিনের মায়ের পায়ের তলার মাটি সরে যায়। ওদিকে পারুল ঠিকই বুঝতে পেরেছি যে তার মা তাকে উদ্ধার করেছে।

পারুল রায়ানের কাছে অনুরোধ করতে থাকে যেন তাকে ওই আদিবাসী জঙ্গলেই আবার নিয়ে যায় সেখানে গেলেই পারুল তার মায়ের খোঁজ পাবে। আর রায়ান তো কিছুতেই প্রথমে রাজি হতে চায় না। কিন্তু পারুল জানায় যদি সেখানে তারা আগে না পৌঁছে যায় তাহলে যে গুন্ডারা তাকে মারতে এসেছিল তারা তার মায়ের কাছে পৌঁছে গিয়ে কোন একটা দুর্ঘটনা ঘটিয়ে দেবে। তাই রায়ান পারুল ঠিক করে কাউকে না জানিয়েই তারা যাবে। কিন্তু তখনই সবকিছু শুনতে পেয়ে যায় পারুলের আসল বাবা। সে তো কিছুতেই যেতে দিতে চায়না পারুল এবং রায়ানকে। কিন্তু পারুল জানায় তার মনের জোর অনেক বেশি তাই সে মাকে খুঁজতে যাবেই।

ওদিকে শিরিনের মা আগেই বুঝতে পেরে গিয়েছে যে পারুল যেভাবেই হোক তার মায়ের খোঁজ করতে আবার সেই জঙ্গলে ফেটে যাবে। সেই মোড়লের কাছে খোঁজখবর করবে। তাই পারুল পৌঁছানোর আগে তাদেরকে পৌঁছে ওই মোড়লের পেট থেকে সমস্ত কথা জানতে হবে। আর তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। যাতে পারুল কোনভাবে কোন কিছু জানতে না পারে। পারুলরা সেখানে পৌঁছানোর আগেই শিরিনের মা গুন্ডাদের নিয়ে গিয়ে সেই মোড়লকে তুলে আনে। তারপর জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তাকে শাসানো হয়। সব কিছু বলার জন্য।

আরও পড়ুনঃ ফুলকির মন ভালো করতে অরণ্যর নতুন প্রচেষ্টা! অরন্যের মধ্যেই কল্পনায় রোহিতকে দেখতে পেল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

পারুলরা পৌঁছে দেখে মোড়লের স্ত্রীকে ঘরে আটক করে রাখা হয়েছে আর মোড়লকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পারুলরা গাড়ির চাকা ফলো করে জঙ্গলের ভেতরে চলে যায়। মোড়ল প্রথমে কিছুই বলতে চাইছিল না। কিন্তু তারপরে তাকে প্রাণের ভয় দেখিয়ে সমস্ত কথা জেনে নেয় ওই গুন্ডারা। শিরিনের মাও সমস্ত কিছু জানতে পেরে যায়। কিন্তু মোড়লকে মারার আগে পারুলরা সেখানে পৌঁছে গুন্ডাদের সাথে মারপিট করে তাকে উদ্ধার করে। পারুল বুঝতেই পেরেছে তাদের আগে কেউ সব খবর জেনে নিয়েছে। এবার পারুল আরো নিশ্চিন্ত হয়ে যায় যে মহিলা তাকে বাঁচিয়েছিল সেই তার মা। তাই রায়ানকে বলে পারুল ওই মহিলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button