অনুষ্ঠানের আড়ালেই ধ্বংসের ফাঁদ! বসু পরিবারকে পথে বসাতে নতুন ষ’ড়যন্ত্রে সামিল শিরিন-সংযুক্তা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুলকে উদ্ধার করে রায়ান সোজা কলকাতায় ফিরে আসে এবং সরাসরি শিরিনের মুখোমুখি হয়। রায়ান জানত, পারুলের এই বিপদের পেছনে শিরিনের হাত আছে। শিরিন রায়ানকে সাফ জানিয়ে দেয়, সে বেঁচে থাকতে রায়ানের জীবনে অন্য কোনো মেয়েকে আসতে দেবে না। শিরিনের এই আচরণ ছিল চরম মানসিক সমস্যার লক্ষণ, যেখানে সে নিজেকে ধ্বংস করেও রায়ানকে ধরে রাখতে চায়।

এই ঘটনার পর রায়ান আর চুপ থাকে না। সে প্রথমবার শিরিনের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। পারুলের নিরাপত্তা নিশ্চিত করতে রায়ান শিরিনকে সরাসরি হুমকি দেয় যে, পারুলের সামান্য ক্ষতি হলেও সে আর ছাড় দেবে না। এই ঘটনার পর রায়ান ও শিরিনের সম্পর্কের অবনতি আরও বেড়ে যায়।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 27 February, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ২৭ ফেব্রুয়ারি আজকের পর্ব

অন্যদিকে, বাড়ির সবাই সোডা খেয়ে ঘুমিয়ে পড়ায় দাদু খুব রেগে যান এবং একে একে সবার ওপর শাস্তির খড়গ নামিয়ে আনেন। এমনকি নতুন জামাইকেও দাদুর কড়া ধমক ও শাস্তির মুখে পড়তে হয়। কিন্তু এই সব ঘটনার মূল হোতা মৈনাক দাদুর ভয়ে আগেই মামার বাড়ি পালিয়ে বেঁচে যায়।

পারুল ও রায়ান বাড়িতে ফিরলে রায়ানের বাবা পরিস্থিতি হালকা করার জন্য কথা ঘুরিয়ে দেন। এরপর পারুল ও রায়ান তাদের ব্যবসার প্রচারের জন্য দাদুকে একটা আইডিয়া দেয়। কিন্তু দাদু জানতে পারেন যে প্রচারের জন্য বাড়ির মেয়ে-বউদের মডেল হতে হবে, তাই তিনি রাজি হন না। কিন্তু পারুল দাদুকে সাফ জানিয়ে দেয় যে সে এই কাজ করবেই।

আরও পড়ুনঃ ‘একটা বাচ্চা হোক সব ঠিক হয়ে যাবে…ছেলে মা-বাবা সকলে মিলে মা’রত, ঘোমটা ছাড়া বেরোতে দিত না’ ‘আমি প্রতিবাদ করিনি, শুধু কেঁদেই গেছি…’ নি’র্যাতনের সেই ভয়াবহ স্মৃতি আজও ভোলেননি সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়!

এত কিছু ঘটে গেলেও রায়ান খুব বুদ্ধি খাটিয়ে শিরিনের হুমকির ব্যাপারটা পারুলের থেকে লুকিয়ে রাখে। এতে পারুল ও রায়ানের ভালোবাসার সম্পর্কে কোনো ফাটল ধরে না। তবে রায়ানের ওপেন চ্যালেঞ্জের পর শিরিন এখন কী করে, সেটাই দেখার বিষয়। ওদিকে গয়নার ব্যবসার প্রসারে পারুল পরিবারের সদস্যদের নিয়ে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে। কিন্তু, বসু পরিবারের এই উন্নতি সহ্য করতে না পেরে শিরিন এবং সংযুক্তা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা পরিকল্পনা করে যে, এই ইভেন্টটিকে কাজে লাগিয়েই বসু পরিবারকে আর্থিকভাবে নিঃস্ব বা পথে বসিয়ে দেবে।

Back to top button