তুখোড় বুদ্ধি দিয়ে আবারো নিজেকে প্রমাণ করলে পারুল! নিজের দশভূজা রূপে মঞ্চ কাঁপালো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমান সময়ে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল পরিণীতা (Parineeta)। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে প্রথম দিন থেকেই। তাইতো টিআরপি তালিকাতেও (TRP List) প্রতি সপ্তাহে দারুন ফলাফল করে ধারাবাহিকটি। প্রতিদিন রাত আটটায় জি বাংলার পর্দায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। রায়ান পারুলের জীবনের গল্প নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের পর্ব।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডে আবারো রায়ানের মা এবং পারুল মুখোমুখি হয়। রায়ান বুঝতে পারে ভালোই টক্কর লাগবে দুজনের মধ্যে। প্রথম রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী নিজেদের ট্যালেন্ট তুলে ধরে মঞ্চে। এক এক করে প্রতিযোগীদের অংশগ্রহণের পর আসে রায়ানের মায়ের পালা। রায়ানের মা অসাধারণ গান করে, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর তার সেই প্রতিভা চাপা পড়ে গিয়েছে। তাই এই মঞ্চে আবারো এত বছর পর নতুন করে তিনি নিজের প্রতিভা তুলে ধরে। তার গান শুনে মুগ্ধ হয়ে যায় সকলে। এমনকি পারুলেরও চোখে জল চলে আসে। রায়ানের মায়ের গানের পর অংশগ্রহণ করতে আসে পারুল। পারুলের অসাধারণ নৃত্য পরিবেশন মুগ্ধ করে সকলকে।

Zee Bangla Parineeta episode 24 September

দুজনের হাড্ডাহাড্ডি লড়াই শুরু করে এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ। বিচারকেরা এরপর নিজেদের বিচার জানায়। প্রথম রাউন্ডের পর পারুল এবং রায়ানের মা দুজনেই মূল প্রতিযোগিতায় পৌঁছে যায়। দুজনের জন্য প্রার্থনা করছিল রায়ান। এরপর পরের রাউন্ডে সকলকে একটা বিশেষ টাস্ক দেওয়া হয়। রান্নার ভাসমান তেল আলাদা করতে হবে। রায়ানের মা এতদিন ঘর সংসার সামলেছে তাই এই সমস্ত কায়দা তার ভালো মতো জানা।

কিন্তু পারুল একটু চিন্তায় পড়ে যায় কিন্তু তারপর এ নিজের ফিজিক্সের বুদ্ধি খাঁটিয়ে ঠিক একটা পদ্ধতি বের করে। প্রথমে তো রায়ান ভাবছিল পারুল হয়তো কিছু বুঝতে পারছেন না ভেবে দাঁড়িয়ে আছে চুপ করে। রায়ানের মা সেটা দেখে বেশ খুশি হয়েছিল কিন্তু তার কিছুক্ষণ পরে পারুল নিজের কাজ করতে শুরু করে। তারপর প্রতিযোগিতা শেষে সকলে কতটা ভালোভাবে রান্না থেকে তেল আলাদা করতে পেরেছে সেটা পরীক্ষা করা হয়। রায়ানের মায়ের পদ্ধতি দেখে তো বিচারক বেশ খুশি হয়। এরপরে পারুলের পদ্ধতি দেখে তো অবাক সকলে। ফিজিক্স এর পদ্ধতি প্রয়োগ করে অসাধারণ ভাবে পারুল রান্না থেকে তেল আলাদা করেছে।

আরও পড়ুনঃফুলকিকে মে’রে মাটি চাপা দিয়ে দিল রুদ্র! ভাই বোনের ষ’ড়যন্ত্র হাতেনাতে ধরে ফেলল অরণ্য! ধুন্ধুমার আজকের পর্ব

রায়ানের মা ভাবতেই পারছে না পারুল কিভাবে এত সহজে বিচারকদের মন জয় করে নিল। পারুলের বুদ্ধি দেখে দারুণ প্রশংসা করে রায়ান। এরপর ফাইনাল রাউন্ডে প্রথমেই উঠে যায় পারুল। কিন্তু রায়ানের মাও পিছিয়ে নেই। সেও পারুলের সাথে সাথে ফাইনাল রাউন্ডে পৌঁছে যায়। এরপর ফাইনাল রাউন্ডে মা দুর্গা রূপে সেজে বিচারকদের মন জয় করার পালা। দেখা যাক কে কতটা মন জয় করতে পারে বিচারকদের।

Back to top button