কুকুরের লেজ হয়না সোজা! নিজের হাঁটুর বয়সী মেয়ে পারুলকে নিচে নামাতে সব সীমা পার করলো মৌসুমী! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। দীর্ঘ কয়েক দিন ধরে টেলিভিশনের পর্দায় (Bengali Television) সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিকটি। প্রতিদিন জি বাংলার পর্দায় রাত আটটায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নবাগত অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকের শুরুতে প্রোমো ভিডিও দেখে ধারাবাহিকটিকে নিয়ে কটাক্ষ করা হলেও ধারাবাহিকটি বর্তমানে একের পর এক চমক নিয়ে আসছে দর্শকদের জন্য।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ানের মা রায়ানকে জানান ওই দশভূজা কম্পিটিশনে তিনি অংশগ্রহণ করতে চান। রায়ান মাকে কথা দেয় কম্পিটিশনে নিয়ে যাওয়ার। সকলের আড়ালে রায়ান নিজের মাকে নিয়ে কম্পিটিশনে যায়। পারুলও সেখানে উপস্থিত ছিল। কিন্তু পারুল বা রায়ানের মা কেউই জানত না দুজন দুজনে সেখানে উপস্থিত রয়েছে। তাই অজান্তেই একেবারে মুখোমুখি হয় দুজনে।
এরপর এক এক করে ফাইনাল প্রতিযোগিদের নাম নেওয়া হয়। তার মধ্যে ঘোষণা করা হয় রায়ানের মায়ের নাম। শাশুড়ির নাম শুনে অবাক পারুল। আর শেষ প্রতিযোগী হিসেবে পারুলের নাম নেওয়া হয়। পারুলের নাম শুনে রায়ান এবং তার মাও অবাক। এরপর ফাইনাল রাউন্ড রায়ানের মা এবং পারুল মুখোমুখি হয়। রায়ান বুঝতে পারে ভালোই টক্কর লাগবে দুজনের মধ্যে। এরপর রায়ান নিজের দিদিকে ফোন করে এই খবরটা জানায়। রুক্মিণী এই কথা শুনে অবাক হয়ে যায়, ভাবে এবার পরিবারের সবাই মিলে দারুন মজা করবে কিন্তু সে উপস্থিত থাকতে পারবে না। তারপর মা এবং পারুল দুজনকেই অভিনন্দন জানায়।
এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী নিজেদের ট্যালেন্ট তুলে ধরে মঞ্চে। এক এক করে প্রতিযোগীদের অংশগ্রহণের পর আসে রায়ানের মায়ের পালা। রায়ানের মা অসাধারণ গান করে, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর তার সেই প্রতিভা চাপা পড়ে গিয়েছে। তাই এই মঞ্চে আবারো এত বছর পর নতুন করে তিনি নিজের প্রতিভা তুলে ধরে। তার গান শুনে মুগ্ধ হয়ে যায় সকলে। এমনকি পারুলেরও চোখে জল চলে আসে। রায়ানের মায়ের গানের পর অংশগ্রহণ করতে আসে পারুল। পারুলের অসাধারণ নৃত্য পরিবেশন মুগ্ধ করে সকলকে।
আরও পড়ুনঃ গা ঢাকা দিয়েও হলো না শেষরক্ষা! ফুলকির নজর এড়িয়ে কোথায় পালাবে রুদ্র! ঘুগুর ফাঁদে পা দিল রুদ্র! দুর্ধর্ষ আজকের পর্ব
দুজনের হাড্ডাহাড্ডি লড়াই শুরু করে এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ। বিচারকেরা এরপর নিজেদের বিচার জানায়। প্রথম রাউন্ডের পর পারুল এবং রায়ানের মা দুজনেই মূল প্রতিযোগিতায় পৌঁছে যায়। দুজনের জন্য প্রার্থনা করছিল রায়ান। এরপর পরের রাউন্ডে সকলকে একটা বিশেষ টাস্ক দেওয়া হয়। রান্নার ভাসমান তেল আলাদা করতে হবে। রায়ানের মা এতদিন ঘর সংসার সামলেছে তাই এই সমস্ত কায়দা তার ভালো মতো জানা। কিন্তু পারুল কি পারবে এই কাজ করে নিজেকে প্রমাণ করতে, আর পরবর্তী রাউন্ডে ও পৌঁছে যেতে? দেখা যাক কি হয় আগামী পর্বে।

