গা ঢাকা দিয়েও হলো না শেষরক্ষা! ফুলকির নজর এড়িয়ে কোথায় পালাবে রুদ্র! ঘুঘুর ফাঁদে পা দিল রুদ্র! দুর্ধর্ষ আজকের পর্ব

টিআরপি তালিকায় (TRP List) প্রথম পাঁচে থাকা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই মেগা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে নায়ক নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাইতো ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই রয়েছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি রাগারাগি করতে শুরু করে। এরেস্ট ওয়ারেন্টের আশায় বসে না থেকে যদি সেদিনই তল্লাশি করত তাহলে হয়তো রুদ্রকে খুঁজে পেয়ে যেত তারা। রোহিতের বক্সিং রুমে গিয়ে নিজেকে দোষী করতে থাকে ফুলকি। কিছুতেই রুদ্রকে শাস্তি দিতে পারছে না রুদ্র চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে সেই নিয়ে আফসোস করতে থাকে।

Abhishek Bose

ফুলকিকে কোন রকমের শান্ত করার চেষ্টা করা অরণ্য। কিন্তু ফুলকি তো নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না যতক্ষণ না সে রুদ্রকে শাস্তি দিচ্ছে নিজের হাতে। তারপর ফুলকি প্ল্যান করে ওই আশ্রমে ছদ্মবেশে ঢুকে সব খোঁজখবর নিতে হবে তাহলেই রুদ্রকে ধরা যাবে। তাই জন্য তমাল, পিয়াল সবাইকে প্ল্যান বুঝিয়ে দেয়। তখন অরণ্য তাদের সাথে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ফুলকি প্রথমে কিছুতেই রাজি হয় না। যদিও পড়ে তমাল ফুলকিকে শান্ত করে।

এরপর অরণ্য, পিয়াল, তমাল ছদ্মবেশে খোঁজখবর শুরু করে ওই আশ্রমে কারা কারা যাতায়াত করছে কখন ঢুকছে কখন বেরোচ্ছে সবকিছু। সকলের উপর নজর রাখার পর অরণ্য দেখে একজন বুড়ি আশ্রমে ঢুকছে। অরণ্য তার কাছে গিয়ে সব খোঁজখবর নেয়। তিনি কি করেন, কখন আসেন কখন যান সব জেনে নেয়।

আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে নতুন! কমলিনীর কথা রাখতে নিজের জীবন বলিদান দিল সে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

বাড়ি এসে অরণ্য সব কথা জানায় ফুলকিকে। ওই বুড়িমা রাঁধুনির কাজ করে কিন্তু ফুলকি তো রান্নার কিছুই জানে না। তাই অরণ্য ফুলকিকে হাতে ধরিয়ে রান্না শেখায়। আশ্রমে যা যা হয় সব বুঝিয়ে দেয়। পরের দিন প্ল্যান মতন ফুলকি যায় আশ্রমে। আর একটা গোপন ঘরে গিয়ে দেখে সেখানে লুকিয়ে আছে রুদ্র। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button