নিজের নতুন শত্রুকে চিনে ফেলল পারুল! তবে কি এর সাথেই যুক্ত রয়েছে পারুলের মায়ের হারিয়ে যাওয়া? দুর্ধর্ষ আজকের পর্ব

পারুলের মাথা উঁচু করে বাঁচার গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে পরিণীতা (Parineeta)। দর্শকমহলে এই ধারাবাহিকের (Bengali Serial) জনপ্রিয়তা অনেক। তার প্রমাণ পাওয়া যায় টিআরপি তালিকায় বারবার। নিজের প্রতিপক্ষকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পরিণীতা। যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বাড়ছে। বর্তমানে তো ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঠাকুরমশাইকে সম্মানে ফিরিয়ে নিয়ে গিয়ে তারা আবারও তাদের কুলো দেবতার পূজা শুরু করে। বারবার ঠাকুর মশাইকে অনুরোধ করে তাদেরকে কুলো দেবতাকে তুষ্ট করার জন্য। এরপর আবারো ছদ্মবেশে হাজির হয় পারুল আর সোনা ফিরিয়ে আনার উপায় বলে দেয়। পারুলকে ছদ্মবেশে দেখে তার বাবা তো চিনতে পারে। কিন্তু আর কেউ বুঝতে পারেনি।

আরো একবার শিরিনদের প্ল্যানে জল ঢেলে দিল পারুল। শিরিন এবং শিরিনের মা বুঝতে পারে না কিভাবে প্রতিবার পারুল তাদের প্ল্যান ভেস্তে দিয়ে নিজে সফল হয়ে যায়। কিন্তু এত সহজে তো পারুলকে ছেড়ে দেওয়ার পাত্রী নয় তারা। পারুল যাতে নিজের আসল মাকে খুঁজে না পায় তার জন্য প্রাণপণ চেষ্টা করছে মা এবং মেয়ে।
সেই কারণেই আবারও পারুলের জীবনে এলো নতুন শত্রু। একটার পর একটা বিপদের মুখে পড়ছে পারুল। কখনো তার প্রাণের ঝুঁকি হচ্ছে আবার কখনো তার প্রিয়জনদের বিপদে ফেলে শিরিনের মা তাকে আটকানোর চেষ্টা করছে। এদিকে একমাত্র পারুলের পালিত বাবা পারুলের আসল মাকে চেনে। তাই দক্ষিণ ভারতে যেতে হলে তার বাবাকে সাথে লাগবে। কিন্তু শিরিনের মা সব জায়গায় নিজের সমস্ত ক্ষমতা প্রয়োগ করছে।
আরও পড়ুনঃ ‘মা কালীর ওই রূপে খুব ভয় পেয়েছিলাম…’- বিয়ের পর প্রথম কালীপুজো! প্রথমবার একসঙ্গে ঠাকুর দেখার অপেক্ষায় শ্বেতা!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে আবারো পারুলের সামনে হাজির তার আরেক শত্রু। কোন শত্রুর মুখোমুখি হবে পারুল। কিভাবে নিজেকে এই বিপদ থেকে উদ্ধার করবে সেটাই দেখার অপেক্ষায় আছে দর্শক। আর পারুলের বিপদে রায়ান তাকে কতটা সাহায্য করবে সেই অপেক্ষাতেই রয়েছে দর্শক। দর্শক পুরোটাই ধারণা করছে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

