শিরিন বুনো ওল হলে পারুলও বাঘা তেঁতুল! পারুলের নাচ চুরি করে ফেঁসে গেল শিরিন! স্টেজে উঠে বাজিমাত করলো পারুল!

বর্তমান সময়ে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল পরিণীতা (Parineeta)। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে প্রথম দিন থেকেই। তাইতো টিআরপি তালিকাতেও (TRP List) প্রতি সপ্তাহে দারুন ফলাফল করে ধারাবাহিকটি। প্রতিদিন রাত আটটায় জি বাংলার পর্দায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। রায়ান পারুলের জীবনের গল্প নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের পর্ব।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ানের মা, দাদু এবং পারুলের থেকে বদলা নেওয়ার জন্য পারুলের নাচের ভিডিও শিরিনের কাছে পাঠিয়ে দেয়। আর সেই ভিডিও দেখে শিরিন তো পারুলকে হারানোর অস্ত্র পেয়ে যায়। এদিকে দাদু পারুলকে ভালোমতো বোঝাতে থাকে যারা পারুলের সাথে অন্যায় করেছে তাদের যোগ্য জবাব দিতে হবে। যদি সেক্ষেত্রে তার প্রতিযোগী হয় রায়ান তাহলে রায়ানের সাথেও লড়াই করতে হবে। কাউকে রেয়াদ করলে চলবে না।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 19 July, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ১৯ জুলাই আজকের পর্ব

অন্যদিকে রায়ানের মা রায়ানকে বোঝাতে থাকে দাদুর মুখের উপর যোগ্য জবাব দিতে হবে। তিনি চান রায়ান যাতে এই প্রতিযোগিতায় জিতে যোগ্য জবাব দেয় দাদুকে। এরপর রায়ান এবং একের পর এক বন্ধুরা সকলে প্রতিযোগিতার পারফরম্যান্স করে। পিসিমণি পারুলকে তৈরি হয়ে নেওয়ার জন্য বলে, পারুল যায় গ্রীনরুমে তৈরি হতে। পারুল একা একা সব পারছিল না দেখে পিসিমণি এসে তাকে সাহায্য করে। পিসিমণি জানায় পারুল সব রকম কাজে পিসিমণিকে পাশে পাবে। পারুলের সাথে আছে পিসিমণি। পারুল তখন পিসিমণিকে জানায় কেনো তার এই প্রতিযোগিতায় জেতা দরকার।

আসলে প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওই টাকাটা পারুলের খুবই দরকার। ওই টাকাটা পেলে নিজের পড়াশোনা নিজেই চালিয়ে নিতে পারবে পারুল। তার স্বপ্ন পূরণের পথে আর অর্থ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে শিরিনের ডাক পড়ে মঞ্চে। শিরিন তো হুবহু পারুলের নাচ করে যায়। পারুল তো দেখে অবাক হয়ে যায়, পিসিমণিও বুঝতে পারে না শিরিন কিভাবে এই নাচ জানলো, হুবহু একই গান একই স্টেপ।

আরও পড়ুনঃ ‘পাঞ্জাব পুলিশের সিভিক লাল পরী, বুড়ী বয়সে ভিমরতী!’ ‘যতসব আদিখ্যেতা’- লাল পরী গানে রিল বানিয়ে চরম কটাক্ষের মুখে জুন আন্টি!

পারুল তো শিরিনের নাচ দেখে অবাক হয়ে যায়। কারণ সেই নাচ তার নাচার কথা ছিল। পারুলের মুখ দেখেই রায়ান দাদু সকলেই বুঝতে পারে কিছু একটা হয়েছে। মল্লার তো সবটাই জানতো, তাই মল্লার দাদুকে জানায় এই নাচ পারুলের নাচার কথা ছিল, শিরিন কিভাবে এই নাচ করলো সেটাই বুঝতে পারছে না। কিন্তু দাদু ভালো মতোই বুঝতে পারে এই ষড়যন্ত্র কার। যদিও শেষ পর্যন্ত পারুলকে ফাঁদে ফেলতে পারেনি শিরিন। শিরিনের ষড়যন্ত্রের ফাঁদ থেকে বেরিয়ে পারুল অসাধারণ নৃত্য পরিবেশন করে মঞ্চে। এবারে দেখার অপেক্ষা প্রতিযোগিতার ফলাফল কি হয়।

Back to top button