‘পাঞ্জাব পুলিশের সিভিক লাল পরী, বুড়ী বয়সে ভিমরতী!’ ‘যতসব আদিখ্যেতা’- লাল পরী গানে রিল বানিয়ে চরম কটাক্ষের মুখে জুন আন্টি!

ঊষসী চক্রবর্তী (Usashi Chakraborty) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) একজন অত্যন্ত জনপ্রিয় এবং সাবলীল অভিনেত্রী। বড় পর্দা হোক বা ছোট পর্দা দুই জায়গাতেই দক্ষতার সঙ্গে অভিনয় করে নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠা করেছেন। তবে শুধুমাত্র অভিনয় নয় তার পাশাপাশি আরো অনেক গুণ রয়েছে অভিনেত্রীর। একেবারে সর্বগুন সম্পন্না যাকে বলে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে উঠে আসে অভিনেত্রীর নাম। ট্রোল সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

স্টার জলসার পর্দার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীতে জুন আন্টি চরিত্রে অভিনয় করে একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন অভিনেত্রী। তার চরিত্রকে নিয়ে নানান রকম মিম তৈরি হতো। যদিও সেই নিয়ে কখনোই কোন আক্ষেপ ছিল না অভিনেত্রীর। কারণ তার চরিত্রটি দর্শকের কাছে তিনি যেভাবে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন দর্শকের কাছে ঠিক সেভাবেই তুলে ধরতে পেরেছেন। এখানেই একজন অভিনেত্রীর সার্থকতা।

জুন আন্টি চরিত্রটি কিন্তু আজ পর্যন্ত ভোলেননি দর্শক। ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বছরখানেক হয়েছে কিন্তু তাও জুন আন্টি চরিত্রটি এখনো দর্শকের মধ্যে রয়ে গিয়েছে।। অভিনয়টা বরাবর ভালো করেন ঊষসী, তবে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত কান্ড ঘটিয়ে বসেন যার জন্য তাকে নিয়ে ট্রোল করা হয়ে থাকে।

যেমন সম্প্রতি অভিনেত্রীর একটি নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সেই নিয়েই শুরু হয়েছে হাসাহাসি, কটাক্ষ। এর আগেও অভিনেত্রীর বিভিন্ন ভিডিও নিয়ে তৈরি হয়েছে তুমুল সমালোচনা। সোশ্যাল মিডিয়াতে বেশ এক্টিভ তিনি। ইনস্টাগ্রামে প্রায়শই বিভিন্ন রিল ভিডিও শেয়ার করে থাকেন ট্রেন্ডিং গানের সঙ্গে। এবারেও সেরকমই একটি টেন্ডিং গানের সঙ্গে রিল পোস্ট করে হাসির পাত্রী হয়ে উঠলেন ঊষসী।

আরও পড়ুনঃ ‘আমার পায়ের গোড়ালি ঝুলছে, চারটে হাড় বেরিয়ে এসেছে’— এই অবস্থাতেও অভিনয় থামাতে নারাজ ঋতা দত্ত চক্রবর্তী! এখনও চালিয়ে যাচ্ছেন অভিনয়! কি করে হলো অভিনেত্রীর এমন দুর্ঘটনা?

বলিউডের বড় পর্দায় কিছুদিন আগে মুক্তি পেয়েছে হাউসফুল ফাইভ। আর সেই ছবির একটি গান লাল পরী বেশ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবারে এই লাল পরী গানের সঙ্গে রিল ভিডিও বানিয়ে নিজেকে হাসির খোরাক বানালেন ঊষসী। অভিনেত্রীর ওই নাচের ভিডিওতে নেটিজেনরা নানান রকম ভাবে কটাক্ষ করেছে। একজন লিখেছেন, ‘পাঞ্জাব পুলিশের সিভিক লাল পরী।’ অন্যজন বলেছেন, ‘বুড়ো বয়সে ভিমরতী!’ আবারো কারোর দাবি, ‘ভীষন ভীষন চিপ লাগছে, এইসব বুদ্ধি কে দেয় !!’ আপনার কি মনে হয় এই দিলে অভিনেত্রীকে কেমন মানিয়েছে?

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button