সান্যাল বাড়ির চৌকাঠ মাড়িয়ে অপরাধীকে টেনে বের করল পারুল! সান্যাল পরিবারের অন্দরে এবার ঋত্বিকের রহস্য ফাঁস! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, লড়াই যেন শেষ হয়েও শেষ হচ্ছিল না। রাজা সাহেবের গুণ্ডারা যখন চারপাশ থেকে রায়ান আর পারুলকে ঘিরে ফেলে, তখন শুরু হয় এক তুমুল মারামারি। পারুল দমে না গিয়ে নিজের বুদ্ধি কাজে লাগায়। সে তার ওড়নায় একটা ইট বেঁধে সেটা দিয়েই গুণ্ডাদের ওপর চড়াও হয়। পারুলের এই রুদ্রমূর্তি আর সাহসিকতা দেখে সবাই অবাক হয়ে যায়।
এরই মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। গুণ্ডারা রায়ানকে একা পেয়ে তার মাথা দেওয়ালে ঠুকতে থাকে। রায়ানকে বাঁচাতে পারুল যখন চিৎকার করে ছুটে যায়, ঠিক তখনই আড়াল থেকে কেউ একজন এসে পারুলের মাথায় বন্দুক ঠেকায়। চারদিকে এক মুহূর্তের জন্য শ্মশান নীরবতা নেমে আসে। তবে শেষ পর্যন্ত রায়ান ও পারুল বুদ্ধি খাটিয়ে এই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সফল হয়।

বিপদ কাটিয়ে পারুল চুপ করে বসে থাকেনি। সে পুলিশ নিয়ে সরাসরি শতদ্রুদের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে শতদ্রুর বাড়ির লোকদের সবার সামনে অপমান করে বলে যে, তাদের ছেলে তার বোন টগরকে কিডন্যাপ করে বিক্রি করে দিয়েছে। এই জঘন্য অপরাধের জন্য শতদ্রুর শাস্তি পাওয়া উচিত। এই নিয়ে দুই পরিবারের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি আর অশান্তি শুরু হয়।
গোলমালের শব্দ শুনে শতদ্রুর ঠাম্মি চন্দ্রাবতী সান্যাল নিচে নেমে আসেন। তিনি দম্ভ করে বলেন যে, তাঁর সামনে থেকে তাঁর নাতিকে বাড়ির চৌকাঠ পার করে নিয়ে যাওয়ার ক্ষমতা কারোর নেই। পারুল কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে শতদ্রুকে কষে একটা থাপ্পড় মারে। সেই ধাক্কায় শতদ্রু চৌকাঠের বাইরে গিয়ে পড়ে। পারুল তখন পুলিশকে বলে যে, সে অপরাধীকে বাড়ির বাইরে বের করে দিয়েছে, যেখানে চন্দ্রাবতীর কোনো হুকুম চলবে না।
আরও পড়ুন: ‘মেকাপ রুমে ভিড়…রোদে, গরমে বাইরে হাঁটা চলা করতে হয়, বসার জায়গা থাকে না!’ ‘ঠিক করে ডেট দেয় না, সংসারটা তো চালাতে হবে…’ ১৪ ঘণ্টার মধ্যে ২ ঘণ্টা কাজ বাকিটা অপেক্ষা! পর্দার আড়ালের বাস্তবতা তুলে ধরলেন কল্যাণী মণ্ডল!
বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ পারুলের চোখ যায় দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে। সেখানে সে দেখে শতদ্রুর সাথে ঋত্বিক সান্যালের ছবি। ঋত্বিককে এই বাড়িতে দেখে পারুল অবাক হয়ে যায়। বোঝা যায়, গল্পের রহস্য আরও গভীর। এবার ঋত্বিক সান্যালের পরিবারের আসল কাহিনী সবার সামনে আসতে শুরু করবে।

