জীবন-ম’রণের সন্ধিক্ষণে পারুল! শিরিনের ফাঁদে পারুলের আপনজন! একদিকে জন্মদাতা, অন্যদিকে পালিত বাবা-মা! কার জীবন বাঁচাবে পারুল?

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, ধারাবাহিকের সাম্প্রতিক গল্পে দেখা যায়, মানসিক অশান্তি দূর করতে সৌমিত্র একটি নতুন পরিকল্পনা করেন। তিনি মন ভালো করার জন্য রায়ান, পারুল এবং গায়ত্রীকে নিয়ে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসার কথা জানান। সবাই যখন এই আনন্দঘন ভ্রমণ পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে বেশ উৎসাহিত হয়ে আলোচনা করছিল, ঠিক তখনই পারুল এতে মৃদু আপত্তি জানায়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে শুধু তারা কয়েকজন মিলে আনন্দ করতে যাবে না; যদি ঘুরতে যেতেই হয়, তবে তার দুই বাবা-মা এবং পুরো বসু পরিবারকে একসাথেই যেতে হবে।
পারুলের এই উদারতা ও পারিবারিক মেলবন্ধনের প্রস্তাব বসু পরিবারের সবাই সানন্দে গ্রহণ করে। এর ফলে মুহূর্তের মধ্যেই ওখানকার পুরো পরিবেশটাই এক অদ্ভুত আনন্দে বদলে যায়। এরপর মল্লার বেশ হেসেই সৌমিত্রকে প্রশ্ন করে যে তারা আসলে কোথায় যাচ্ছে। উত্তরে সৌমিত্র স্মিত হেসে জানান, তাঁদের সবার আগামী গন্তব্য হতে চলেছে একটি মনোরম ইকো রিসোর্ট, যা দেখে বোঝাই যাচ্ছে এই পারিবারিক সফরটি বেশ জমজমাট হতে চলেছে।
এবারের পর্বে পারুল, রায়ান আর পারুলের মা-বাবাকে একসঙ্গে দেখার মুহূর্তটা ছিল অন্যতম সেরা দৃশ্য। অনেকদিন পর এমন একটা সুন্দর পারিবারিক দৃশ্য দেখতে সত্যিই বেশ ভালো লেগেছে। এর পাশাপাশি আজ টগর আর মল্লারের দৃশ্যগুলোও বেশ চমৎকার ছিল। অন্যদিকে খলনায়িকা শিরিনকে নিয়ে কিছু কিছু দৃশ্য দেখে বেশ হাসিও পেয়েছে কারণ এত পরিকল্পনা এবং এত লোক পাশে নিয়ে চললেও শেষ পর্যন্ত সে কিছুই ঠিকঠাক গুছিয়ে করতে পারে না।
তবে গল্পের আগামী পর্বে এক টানটান উত্তেজনা অপেক্ষা করছে। সেখানে দেখা যায়, হাউসকিপিং স্টাফের ছদ্মবেশ ধারণ করে গায়ত্রীর ঘরে ঢুকে পড়ে শিরিন। এরপর মাঝরাতে সে পারুলকে এক ভয়ঙ্কর সত্য জানায়। শিরিন পারুলকে হুমকি দিয়ে বলে যে, সে পারুলের দুই বাবা-মায়ের ঘরে দুটো বোম লাগিয়ে রেখেছে এবং পারুল চাইলে এখন যেকোনো একজনকে বাঁচাতে পারবে।
আরও পড়ুনঃ চাকরি হারালো শ্রীনিবাস! একদিকে শ্রীনিবাসের ওপর অবিচার, অন্যদিকে আদিত্য-পল্লবীর মাঝে তৃতীয় ব্যক্তি! জমজমাট কমলা নিবাসের আজকের পর্ব!
রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও জটিল ও ভয়ঙ্কর হয়ে ওঠে। এক মুহূর্তের মধ্যেই পারুলের সামনে চলে আসে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, যেখানে একজনকে বাঁচাতে গেলে অন্যজনকে হারানোর তীব্র ভয় কাজ করছে। এমন এক চরম সংকটময় পরিস্থিতি থেকে পারুল কীভাবে নিজেকে এবং নিজের পরিবারকে বের করে আনবে, সেটাই এখন দেখার বিষয়।

