পারুলের চিন্তাভাবনায় মুগ্ধ স্বয়ং শিক্ষামন্ত্রী! নিজের বুদ্ধি দিয়ে রায়ানকেও চমকে দিল সে! প্রথম হওয়ার লড়াইয়ে জিতলো কে? দুর্ধর্ষ আজকের পর্ব!

প্রত্যেকদিন নিত্যনতুন উপায়ে দর্শকদের মুগ্ধ করছে পরিণীতা (Parineeta)। জি বাংলা (Zee Bangla) সম্প্রচারিত এই ধারাবাহিকটি (Bengali Serial) এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকা, দুজনেই মন কেড়ে নিয়েছে ভক্তদের। তাদের মধ্যেকার লড়াই এবং বন্ধুত্ব প্রেমের চাইতেও বেশি প্রভাব ফেলেছে দর্শকদের মনে।
এই মুহূর্তে ধারাবাহিকের প্লট আরো বেশি আকর্ষণীয় এবং উত্তেজনা মূলক। ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, রায়ান কিছুতেই পারুলের সঙ্গে প্রথম স্থান ভাগ করে নিতে রাজি নয়। তাই সে আরো একটা পরীক্ষা দিতে চায়। ইউনিভার্সিটি ঠিক করে এই পরীক্ষায় তাদের ইউনিভার্সিটির জন্য কিছু একটা করতে হবে, এইবার আর কোন লেখা পরীক্ষা নেওয়া হবে না।

ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যায়, রায়ান ঠিক করেছে গোটা কলেজটাকে সবুজে মুড়ে দেবে। এছাড়াও সূর্যের আলোয় বিদ্যুৎ উৎপন্ন হবে। পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহ ধরে এই কাজ করতে থাকে রায়ান। আর এক সপ্তাহের মধ্যেই গোটা কলেজটাকে ইকো কলেজ বানিয়ে দেয় সে।
অন্যদিকে পারুলও মনে মনে একটা ভালো প্ল্যান করে ফেলে। রায়ান যেমন তার কাজের জন্য ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের হেল্প নেয়, পারুল তেমন কিছু করেনা। সে শুধু ডিন স্যারের কাছে গিয়ে সবটা জানা এবং শিক্ষা মন্ত্রীর কাছে গিয়ে তার গোটা বিষয়টা খুলে বলে। শিক্ষামন্ত্রী পারুলের কথা শুনে অবাক এবং মুগ্ধ দুটোই হয়।
আরও পড়ুনঃ শুটিং সেটে র’ক্তারক্তি কাণ্ড! ফুলদানি ছোড়ার দৃশ্যে ভয়ংকরভাবে আহত তিয়াসা! কীভাবে ঘটলো এই বিপদ?
এভাবেই কেটে যায় সাত দিন। এরপর আসে ফলাফল ঘোষণার পর্ব। কলেজের কর্তৃপক্ষ রায়ানের ভীষণ প্রশংসা করে। কারন সে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডাস্টবিন বসিয়েছে গাছ বসিয়েছে এবং সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপন্ন করেছে। তার নামে অর্থাৎ তাকে স্মরণীয় করে রাখার জন্য বড় বড় করে রায়ান বাসু লেখা একটা ফলকও তৈরি করা হয়েছে। এই সবকিছু দেখে রায়ান ভীষণ খুশি হয় আর তার থেকেও বেশি খুশি হয় পারুল। কিন্তু পারুল কি এমন করেছে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য? আগামী পর্বে সেটাই ক্রমশ প্রকাশ্য।

