শুটিং সেটে র’ক্তারক্তি কাণ্ড! ফুলদানি ছোড়ার দৃশ্যে ভয়ংকরভাবে আহত তিয়াসা! কীভাবে ঘটলো এই বিপদ?

ছোটপর্দার পরিচিত মুখ তিয়াসা লেপচা। ‘অনুরাগের ছোঁয়া’-র সুরূপা হিসেবে তিনি এখন ঘরের নাম। সিরিয়ালের গল্প এগোনোর সঙ্গে বাড়ছে নতুন চরিত্র, নতুন মোড় আর টানটান উত্তেজনা। ঠিক সেই ব্যস্ত শুটিংয়ের মধ্যেই ঘটে গেল এমন এক ঘটনা, যা এক মুহূর্তে সবাইকে চমকে দিয়েছিল। দৈনন্দিন কাজের মতোই সেদিনও তিয়াসা শুটিং করছিলেন। কিন্তু একটি দৃশ্য নিতে গিয়েই ঘটে গেল রক্তারক্তি কাণ্ড।
চিত্রনাট্য অনুযায়ী সেই দৃশ্যে তিয়াসাকে একটি ভারী লোহার ফুলদানি জোরে ছুঁড়ে ফেলতে হত। প্রথমে সব ঠিকই ছিল। একtake-এ শট পারফেক্ট করার ইচ্ছেতেই হাত বাড়ান তিয়াসা। কিন্তু ফুলদানি ছোড়ার সময় সেটাই উলটে এসে জোরে আঘাত করে তাঁর হাঁটুর ওপর। মুহূর্তেই রক্ত বেরিয়ে আসে। ব্যথায় আচ্ছন্ন হয়ে পড়েন অভিনেত্রী। পরে নিজেই জানিয়েছেন, সামান্য ভুলেই সত্যি সত্যিই বড় বিপদ হতে পারত।
আহত অবস্থাতেই তিয়াসাকে দ্রুত চিকিৎসা নিতে ছুটতে হয়। ইনজেকশন, প্রাথমিক চিকিৎসা— সব সেরে তবে ফেরা। তবে স্বস্তির খবর, এখন অনেকটাই সুস্থ তিনি। হাঁটুর কাটা জায়গা ধীরে ধীরে সেরে উঠছে এবং আগের তুলনায় ব্যথাও কম। তাই রিল ভিডিও করা বা সেটে নড়াচড়া করতে আর বিশেষ অসুবিধা হচ্ছে না তাঁর।
আরও পড়ুনঃ ফুলিকিকে দিশা দেখালো মা কালী! একদম শেষ মুহূর্তে অরণ্যর মুখোমুখি ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব
অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়েও বর্তমানে অভিনেত্রীকে কেন্দ্র করে বেশ আলোচনা চলছে। অভিনেতা সোহেল দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক এখন টলিপাড়ায় খোলামেলা গসিপ। কিছুদিন আগেই সোহেলের মামাবাড়ির কালীপুজোয় তিয়াসাকে সক্রিয়ভাবে দেখা গিয়েছিল, যা বাড়িয়ে দিয়েছে জল্পনা—তবে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন দু’জনে? প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
ফিলহাল তিয়াসা পুরোপুরি মন দিচ্ছেন শুটিংয়ে। আঘাত সামলে আবার কাজে ফিরেছেন অভিনেত্রী। ভক্তরা তাই আশা করছেন, দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আগের মতোই পর্দায় ঝলমল করবেন তাঁদের প্রিয় সুরূপা।

