সিঁদুর দানের আগের মুহূর্তেই রুক্মিণীকে নিয়ে হাজির পারুল! রুকুকে দেখে কি মত বদলাবে গোপাল? দুর্ধর্ষ আজকের পর্ব!

বর্তমান সময়ে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল পরিণীতা (Parineeta)। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে প্রথম দিন থেকেই। তাইতো টিআরপি তালিকাতেও (TRP List) প্রতি সপ্তাহে দারুন ফলাফল করে ধারাবাহিকটি। প্রতিদিন রাত আটটায় জি বাংলার পর্দায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। রায়ান পারুলের জীবনের গল্প নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের পর্ব।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ান যখন জানতে পারলো গোপালকে ভালোবাসে তার দিদি তখন রায়ান দিদির পাশে এসে দাঁড়ালো। দিদি যখন এই বিয়েটা করতে চাইনি তখনও দিদির পাশেই ছিল এখনো দিদির পাশেই থাকবে। এমন প্রতিশ্রুতি দিল সে। গোপালকে নিয়ে তার কোনদিন অভিযোগ ছিল না। সে শুধু দিদির খুশি দেখতে চায়। তাই সঙ্গে সঙ্গে মল্লারকে নিয়ে বেরিয়ে পড়ে পারুল এবং দিদিকে, আনতে। ওদিকে রায়ানের মা বুঝতে পারে না কিভাবে পারুলের আটকাবে পারুল আর দাদু মিলে রানের জীবনটা নষ্ট করেছে এখন যখন রুক্মিণী তাদের জাল থেকে বের হতে পেরেছে তখন রুক্মিনে কেউ আবার বেঁধে রাখার চেষ্টা করছে।

রায়ানের মা কি করবে বুঝতে পারেন না। তখনই টগর বলে রাত ১১ টায় লগ্ন তার আগে পারুল পৌঁছে যেতে পারে তাই গোপালের মাকে বলে বিয়ের লগ্ন এগিয়ে আনতে। গোপালের মাকে ফোন করে সবটা জানায় আর বিয়ের লগ্ন এগিয়ে আনার কথা বলে পারুলদের আটকানোর ব্যবস্থা করে। আর পারুলদের আটকাতে শিরিনের সাথে প্ল্যান করে। শিরিন তো বলে এবার সে পারুলকে ছেড়ে দেবে না কিছুতেই।যেভাবেই হোক পারুলকে আটকাতেই হবে। বারবার পারুল জিতে বেরিয়ে যাবে সেটা সে আর সহ্য করতে পারছে না।
সেই মতো পারুলদের গাড়ি হঠাৎ করে মাঝপথে ঘিরে ধরে কতগুলো গুন্ডা। কিন্তু গাড়ির ভেতরে ড্রাইভার থাকলেও কোন লোক ছিল না। সেটা দেখে অবাক হয় গুন্ডারা, সঙ্গে সঙ্গে শিরিনকে খবর দেয়। শিরিনও বুঝতে পারে না পারুলরা কোথায় চলে গেল গাড়ি থেকে। তারপরে ওই গাড়ির ড্রাইভার জানায় তারা মাঝ পথে নেমে গেছে একটা ছেলে এসে তাদের নিয়ে গিয়েছে। শিরিন বুঝে যায় রায়ান তাদের আগেই নিয়ে চলে গেছে এবারেও শিরিনের প্ল্যান কাজে আসলো না। আসলে রায়ান বাড়ি থেকে বেরোনোর সময় আড়াল থেকে তার মায়ের প্ল্যান শুনে নিয়েছিল। সেটাই ফোন করে পারুলকে সাবধান করে দেয়। আর মাঝে রাস্তায় পারুলরা গাড়িতে উঠে পড়ে।
আরও পড়ুনঃ বেআইনি কারবার ধরতে মাঠে নামলো ফুলকি! রুদ্রর পর আবারো নতুন শত্রুর আগমন ফুলকির জীবনে! দুর্ধর্ষ আজকের পর্ব
এরপর সবাই মিলে আলোচনা করতে থাকে কত তাড়াতাড়ি সম্ভব চন্দননগর পৌঁছানো যায়। রানুকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয় পারুল। ওদিকে পারুল যে রুক্মিণীকে নিয়ে চলে আসছে সেই খবর জানিয়ে বিয়ের লগ্ন আগানোর ব্যবস্থা করে বিডিওর বাড়ির লোকজন। কিন্তু ওদিকে মাঝপথে হঠাৎই পারুলদের গাড়ি খারাপ হয়ে যায় আর পারুল ঠিক করে যেই গাড়ি পাবে তারা সেই গাড়ি চুরি করতে হবে এখন গোপালের কাছে পৌঁছানোর জন্য। ভালোবাসায় সব সঠিক সেটাই বিশ্বাস করে পারুল। তারপর ঠিক সিঁদুর দানের আগের মুহূর্তে রুক্মিণীকে নিয়ে বিয়ের মন্ডপে হাজির হয় পারুল। রুক্মিণীকে দেখে অবাক হয়ে যায় গোপাল। দেখা যাক কি হয় আগামী পর্বে।

