চু’রি করা টাকায় রাজপ্রাসাদ! সংযুক্তার অ’বৈধ সাম্রাজ্যের হদিশ পেয়ে পর্দাফাঁস করল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরিণীতা’ (Porineeta) এখন এক টানটান উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে। একদিকে রায়ান ও পারুলের কাছাকাছি আসার গল্প, আর অন্যদিকে অফিসে সকলের আড়ালে চলা বিশাল এক ষড়যন্ত্র। সব মিলিয়ে ধারাবাহিকের প্রতিটি পর্ব এখন রহস্যে ঘেরা। তাই তো দর্শক একটি পর্বও মিস করছেন না।
ধারাবাহিকে দর্শকদের আকর্ষণ ধরে রাখার জন্য প্রতিদিনই নতুন নতুন টুইস্ট নিয়ে আসা হয়। সম্প্রতি সেরকমই অফিসের বস অনিরুদ্ধ এবং পারুলের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। যা দেখে রায়ানের হিংসে হচ্ছে। রায়ান ভাবে হয়তো বস এবং পারুলের মধ্যে অন্য কোন সম্পর্ক রয়েছে। তার জন্য রায়ান ভুল বোঝে এবং মনে মনে হিংসা করতে থাকে। অন্যদিকে আবার অনিরুদ্ধর রায়ানের পিসিকে বেশ মনে ধরেছে সেটা পারুল বুঝতে পেরেছে। কিন্তু রায়ান এখনো বুঝতে পারেনি। তাই জন্য রায়ানের মনে পারুল এবং অনিরুদ্ধকে নিয়ে সংশয় চলছে।

গতকালের পর্বে দেখানো হয়েছে পারুল অনিরুদ্ধর মধ্যে যে নিজের দাদাকে খুঁজে পেয়েছে সে কথা জানায়। অনিরুদ্ধ পারুলদের মতন পরিবার পেয়ে খুবই খুশি। কিন্তু রায়ান তো দুজনের ঘনিষ্টতা দেখে অন্যকিছু ভেবে ফেলেছে। নিজের রাগ আর সামলে রাখতে পারে না সে। শীতের মধ্যে ঠান্ডা জলে স্নান করে ফেলে। পারুলও বেশ বুঝতে পারে রায়ান মনে মনে বেশ জ্বলছে।
আসলে কঠিন সময়ে প্রতিবার পারুল যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে রায়ানের সামনে তাতে রায়ানের মনে পারুলের জন্য সম্মান ও ভালোবাসা আরও বহুগুণ বেড়ে গেছে। তাই এখন পারুলকে আর কারোর সাথে সহ্য করতে পারে না সে। পারুলই হলো রায়ানের সেই মনের মানুষ। যাকে রায়ান ভালোবাসে। কিন্তু সে এই কথা কিছুতেই পারুলকে জানতে দেয়নি।
আরও পড়ুনঃ ১২ বছর পর বড়পর্দায় হারিয়ে যাওয়া জুটির প্রত্যাবর্তন! দর্শকদের মাঝে ফিরতে চলেছে শুভশ্রী-অঙ্কুশের জনপ্রিয় জুটি!
ওইদিকে পরেরদিন প্ল্যান মতন পারুল কাজের পরেরও অফিসে থেকে যায়। রায়ানকে কিছু জানানো হয়নি বলে পারুল রায়ানকে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে রায়ান অফিস থেকে বেরোনোর সময় অনিরুদ্ধকে অফিসে ঢুকতে দেখে আবারো ভুল বোঝে। তাই পিছন পিছন সেও ছোটে। ওদিকে পারুলরা যেই ঘরে তল্লাশি করতে যাবে সেই ঘরে নাকি এর আগে কেউ আ’ত্মহত্যা করেছিল। কিন্তু পারুল ভয় না পেয়ে ভিতরে ঢুকে তল্লাশি করতে থাকে। আর তখই ঘটে বিপত্তি। কিন্তু সংযুক্তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ হাতে পায়ে পারুল। এবারে সংযুক্তার সব খেলা শেষ। ধরা পড়ে গেছে আসল চোর। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

