নিজের চরম শত্রু এবং পরম বন্ধু রায়ানের মুখোমুখি পারুল! এইবারের লড়াইটা আত্মসম্মানের লড়াই! জিতবে কে? দুর্ধর্ষ আজকের পর্ব

সংসার হোক বা কেরিয়ার, প্রতিযোগিতা না থাকলে সেই কাহিনী দেখার মজাটাই থাকে না। আর এই প্রতিযোগিতা নিয়েই এক অনবদ্য ধারাবাহিক (Bengali Serial) রচনা করেছে জি বাংলা (Zee Bangla)। এখানে যে চরম শত্রু আবার সেই পরম বন্ধু। আজ এই জুটির মধ্যে হাওয়া লড়াইকেই উপভোগ করেন দর্শক। পরিণীতা (Parineeta) এমনই একটি ধারাবাহিক।

ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, রায়ান এবং পারুল দুজনেই ব্যস্ত ছিল তাদের গ্রামের অর্থাৎ ন্যাড়াগোয়ালের মেয়েদের নিয়ে একটি অনবদ্য অনুষ্ঠান রচনায়। এই শাড়ি প্রদর্শনের নাম দেওয়া হয়েছিল আলোর পথে তন্তুসজ্জা। কয়েকজন ছাড়া গোটা গ্রাম পারুলকে তার লক্ষ্য পূরণে সাহায্য করেছে। সফলভাবে এই শাড়ির প্রদর্শনীর অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে পেরেছে রায়ান পারুল।

Bengali serial

দর্শকরা দেখেছিলেন গোপালের মায়ের সঙ্গে রুক্মিণীর তেমন একটা বনিবনা কখনোই ছিল না। গোপালের মা রুক্মিণীকে খুব একটা পছন্দ করতেন না। কিন্তু এই অনুষ্ঠান তাদের দুজনকে এক ছাদের তলায় এনে দাঁড় করিয়েছে। এখন প্রিয় বউমা হয়ে উঠেছে রুক্মিণী। শাশুড়ি বউমার এই মিষ্টি জুটি উপভোগ করছে দর্শক।

তবে এই সমস্ত অনুষ্ঠান মিটতেই ফের এক নতুন সমস্যার মুখে দাঁড়িয়েছে পারুল। আবারো বন্ধুত্ব বদলে গিয়েছে শত্রুতায়। এইবার শুধুমাত্র জীবন নয়, কেরিয়ার এবং আত্মসম্মান এই দুই মিশে রয়েছে এই নতুন লড়াইয়ের সঙ্গে। এই লড়াইটাও তাকে লড়তে হবে রায়ানের সঙ্গে। পারুল না চাইলেও কিছুটা রায়ানের জন্যই তাকে রাজি হতে হয়।

আরও পড়ুনঃ সবার সামনে রুদ্রর গালে সপাটে চ’ড়! ফুলকির হাতে মার খেয়ে আসল রূপ বেরিয়ে গেল রুদ্রর! দুর্ধর্ষ আজকের পর্ব

বিষয়টা হল, রায়ান এবং পারুল দুজনে একসঙ্গে ইউনিভার্সটি তে টপার হয়েছে। এটা কিছুতেই মেনে নিতে পারছি না রায়ান। এই যৌথ সাফল্য তার চাইনা। তাই সে আরো একবার পরীক্ষা নেওয়ার দাবি জানায়। আর তাতে রাজি হয়ে যায় পারুল। এইবারের পরীক্ষায় প্রথম হবে কে? কি মনে হয় দর্শকদের?

 

Back to top button