রায়ানকে পথে আনতে পারুলের নতুন চাল! রায়ানের ভুল ধারণাকেই হাতিয়ার করছেন পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলা (Zee Bangla) বরাবরই দর্শকদের জন্য নতুন স্বাদের এবং ভিন্নধর্মী গল্পের ডালি নিয়ে আসে। সেই তালিকায় সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় হলো ধারাবাহিক পরিণীতা (Parineeta)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকে বর্তমানে রায়ান পারুলের সম্পর্কের নতুন মোড় নিয়ে বেশ টানটান টুইস্ট দেখানো হচ্ছে। আরেকদিন অফিসে বারবার নানান ষ’ড়যন্ত্রের শিকারও হতে হচ্ছে পারুলকে। আর এইসব ষড়যন্ত্র থেকে বেরোনোর জন্য পারুলও নানানরকম ভাবে চেষ্টা করছে। আর পারুলের পাশে সব সময়ের মতন ঢাল হয়ে দাঁড়িয়েছে রায়ান।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে বসু বাড়িতে সকলে মিলে পিঠে পুলি উৎসবে মেতে উঠেছে। রুক্মিণীর মন ভালো করতেই এই আয়োজন করা হয়েছে। আসলে গোপাল এই আনন্দ উৎসব ভীষণই ভালোবাসতো। আর সে যাওয়ার আগে বলে গিয়েছে রুক্মিণী যেন সব সময় হাসিখুশি থাকে। তাই সকলের মিলে এই আয়োজন করেছে। আর এই উৎসবে উপস্থিত হয়েছে পারুলদের অফিসের নতুন বস অনিরুদ্ধ। যে পারুল রায়ানের পাশে দাঁড়িয়েছে সংযুক্তার সব সত্যি খুঁজে বের করতে।
এদিকে বসু বাড়ির পিঠে পুলি উৎসবে এসে রায়ানের পিসিকে মনে মনে পছন্দ হয়েছে অনিরুদ্ধর। আর তাকে দেখেই তো নিজের চোখ সরাতে পারেন না আর কিন্তু রায়ান আবার ভুল বোঝে গোটা বিষয়টা। সে ভাবে স্যার হয়তো পারুলকে পছন্দ করছেন। তাই মনে মনে হিংসে করতে থাকে। স্যারের থেকে পারুলকে দূরে রাখার চেষ্টা করে। এদিকে পারুল তো আসল ঘটনা বুঝতেই পেরেছে। কিন্তু রায়ানকে জ্বালানোর জন্য সে আর আসল সত্যিটা প্রকাশ করেনি।
আরও পড়ুনঃ ‘ওই গতেবাঁধা নেগেটিভ চরিত্র আমি আর করতে চাই না…’ নতুন দাম্পত্য জীবনের ছয় মাস পার! ভালোবাসা আর বন্ধুত্বের ছায়াতেই রূপালি রাই ভট্টাচার্যের নতুন জীবন! তবে কি অভিনয় থেকে চিরতরে সরে গেলে অভিনেত্রী?
এদিকে ওই রাতেই সংযুক্তার বাড়ি গিয়ে তল্লাশি করবে রায়ান, পারুল আর অনিরুদ্ধ। তাই সেই মতন চলে যায় বাড়িতে। আর সেখানে গিয়েই খুঁজতে খুঁজতে হঠাৎ গুপ্ত দরজার আড়ালে গোপন ঘর খুঁজে পায় তারা। আর সেখানে গিয়েই তো অবাক সকলে। দেশ বিদেশের নানান অ্যান্টিক জিনিস সংগ্রহ করে রাখা ম্যাডামের ওই ঘরে। এবারে এই সব প্রমাণ জোগাড় করেই তার মুখোশ খোলার প্ল্যান করবে পারুলরা। এদিকে পারুল এবং অনিরুদ্ধর মধ্যে সুন্দর সম্পর্ক দেখে এবং পারুল স্যারের এত যত্ন করছে দেখে রায়ানের হিংসে হয়। সে ভাবে হয়তো তাদের মধ্যে অন্য কোন সম্পর্ক তৈরি হচ্ছে। তাই রায়ান বারবার পারুলকে দূরে সরিয়ে আনার চেষ্টা করে। আর পারুল এই বিষয়গুলিতে বেশ ভালই উপভোগ করছে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

