রুক্মিণীর পাশে দাঁড়ালো গোপালের মা! পুষ্পকে উচিত শিক্ষা দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

মেয়েরা চাইলেই সব পারে। শুধু মন থেকে চাইতে হয়, নিজের প্রতি বিশ্বাস এবং আত্মসম্মানটাই আসল। এটাই প্রত্যেক দিন নানান উদাহরণের মধ্যে দিয়ে দর্শকদের সামনে তুলে ধরছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা (Parineeta)। সম্প্রতি এক বছরের যাত্রা সম্পূর্ণ করেছে এই ধারাবাহিক। শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই বেঙ্গল টপারের জায়গায় অবস্থান করছে পরিণীতা।
কথায় আছে মেয়েরাই মেয়েদের শত্রু। এই বিষয়টা যেমন ধারাবাহিকে প্রকাশ পেয়েছে তেমনি এই ধারাবাহিক দেখিয়েছে মেয়েরাই মেয়েদের পরম বন্ধু হয়ে উঠতে পারে। এই ধারাবাহিকের নায়িকা পারুল যেকোনো সম্ভাবনার মধ্যেই ভালো কিছু খুঁজে বের করে সেটাকে বাস্তবায়িত করার স্বপ্ন দেখেছে এবং বাকিদের দেখিয়েছে। আর পারুলের এই স্বপ্নের বাস্তবায়নে সবসময় তার পাশে দাঁড়িয়েছে তার জীবনের সবথেকে ভালো বন্ধু রায়ান।
ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, পারুল চাইছে গ্রামের উন্নতি করতে। তাই গ্রামের মেয়ে বউদের নিয়েই সে শাড়ির প্রদর্শনীর পরিকল্পনা করছে। আর এখানে মডেল হবে গ্রামের মেয়ে বউরা। এই গোটা পরিকল্পনার নাম আলোর পথে তন্তু সজ্জা। কিন্তু গ্রামের অনেক মহিলারই এই বিষয়টা সেভাবে ভালো লাগেনি। তাই তারা চেষ্টা করছে প্রতিনিয়ত এই গোটা বিষয়টাকে ভেস্তে দেওয়ার।
তারা গ্রামের মোড়লকে নিয়ে হাজির হয় এবং চেষ্টা করে এই সব কিছু পন্ড করার। কিন্তু তাদের সেই গুড়ে বালি দিয়ে বহাল তবিয়তে নিজের কাজ চালিয়ে যায় পারুল রায়ান সহ বাকিরা। এই হার মেনে নিতে পারেনি পুষ্প অর্থাৎ রুক্মিনীর কাকি শাশুড়ি। তাই সে নানা রকম ভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে চলে। তার কাছে গ্রামের উন্নয়ন বড় কথা নয়, নিজের স্বার্থসিদ্ধি করাই এবং নিজেদের রাগ মেটানোই তার প্রধান লক্ষ্য।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, পুষ্প তার বড় জা অর্থাৎ গোপালের মা এবং রুক্মিণীর সঙ্গে ভীষণ ঝামেলা করে। সে তার বউমা রানুকে এর মধ্যে রাখতে চায় না। সে চেষ্টা করে যাতে রানু কোনভাবে এসবের মধ্যেও অংশগ্রহণ করতে না পারে। সে স্পষ্ট জানিয়ে দেয় রুক্মিণী এবং তার শাশুড়ি ও পারুল যা করছে করুক কিন্তু তার ছেলের বউকে নিয়ে যেন টানাটানি না করা হয়।
আরও পড়ুনঃ রাখে হরি তো মারে কে? মৃ’ত্যুকে কাঁচকলা দেখিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! বাড়িতেই চলবে চিকিৎসা!
কিন্তু রানু পারুল আর রুক্মিনীর পাশে থাকতে চায়। তাই সবার সামনে পুষ্প তার গায়ে হাত তুলতে যায়। তাকে আটকায় রুক্মিণী। এই সবকিছুর মাঝে একটা বিষয়ে দর্শকদের নজর কাড়ে। এতদিন নিজের শাশুড়ির সঙ্গে বনিবনা ছিল না রুক্মিণীর। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোপালের মা তারও মা হয়ে উঠেছে। এখন দেখার বিষয় হল কিভাবে পারুল এই সমস্ত মানুষদের মাঝে নিজের লড়াইয়ে জয়লাভ করে।

