রাখে হরি তো মারে কে? মৃ’ত্যুকে কাঁচকলা দেখিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! বাড়িতেই চলবে চিকিৎসা!

বলিউডের অমর নায়ক ধর্মেন্দ্রকে অবশেষে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার সকালে চিকিৎসকরা জানিয়েছেন, ৮৯ বছর বয়সি এই বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে আরও কয়েকদিন পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। তাই পরিবার সিদ্ধান্ত নিয়েছে, আপাতত বাড়িতেই চলবে তাঁর চিকিৎসা। ছেলে সানি দেওল, ববি দেওল এবং স্ত্রী হেমা মালিনীর তত্ত্বাবধানে তিনি এখন নিজের বাসভবনেই রয়েছেন।

চিকিৎসক ডঃ প্রতীত সামদানি জানিয়েছেন, “ধর্মেন্দ্রজি আজ সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি স্থিতিশীল, তবে বয়সজনিত কারণে বিশেষ যত্নের প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার সব ব্যবস্থাই তাঁদের বাড়িতে করা হয়েছে।” বুধবার সকালে তাঁর বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের আনাগোনা দেখা যায়, যা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়ায়।

তবে এই উদ্বেগের মাঝেই স্বস্তির খবর দেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। কিন্তু হেমা মালিনী, এষা দেওল এবং সানি দেওল সামাজিক মাধ্যমে পরিষ্কার জানান— বর্ষীয়ান অভিনেতা একেবারেই সুস্থ আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। হেমা মালিনী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে কারও সম্পর্কে মিথ্যা খবর ছড়ানো অমানবিক।”

গত কয়েক সপ্তাহ ধরেই ধর্মেন্দ্রকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে। মঙ্গলবারও তাঁর পাশে ছিলেন পরিবারের প্রায় সবাই— সানি, ববি, এষা, অভয় দেওলসহ স্ত্রী হেমা মালিনী। এদিন সন্ধ্যায় তাঁদের হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। শুধু পরিবারই নয়, বন্ধু মহলও পাশে দাঁড়িয়েছে অভিনেতার। শাহরুখ খান, সালমান খান, আমির খানসহ বহু তারকাকে দেখা গেছে তাঁকে দেখতে হাসপাতালে যেতে।

আরও পড়ুনঃ মায়ের বিয়ের দায়িত্ব নিল মেয়ে! ফুলকি অরণ্যর চার হাত মিলিয়ে দিলো ফুলঝুড়ি! দুর্ধর্ষ আজকের পর্ব

ধর্মেন্দ্রকে শেষবার দেখা গিয়েছিল শাহিদ কাপুর ও কৃতি স্যাননের সঙ্গে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ (২০২৪) ছবিতে। খুব শিগগিরই তিনি ফিরবেন বড়পর্দায়— শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ ছবিতে, যেখানে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও রয়েছেন মুখ্য ভূমিকায়। ডিসেম্বরেই মুক্তি পেতে চলা এই ওয়ার ড্রামা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এখন শুধু প্রার্থনা, প্রিয় ধর্ম পাজি দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার ফিরুন তাঁর সেই চিরচেনা হাসি নিয়ে।

Back to top button