রায়ানের কফিতে ড্রা’গ! ঠিক প্রমাণিত হলো পারুলের সন্দেহ! একটুর জন্য বেঁচে গেলো রায়ান!

দর্শকদের প্রিয় ধারাবাহিকের তালিকায় অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নতুন জুটি রায়ান পারুল দর্শকদের মন জয় করে নিয়েছে খুব তাড়াতাড়ি। প্রতিদিনই এই ধারাবাহিকে থাকে নতুন নতুন চমক। দর্শক সবসময়ই এই ধারাবাহিক দেখার জন্য অপেক্ষা করে থাকেন। রাত আটটায় টিভির পর্দায় দর্শক এই ধারাবাহিক দেখার জন্য বসে পড়েন। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিন তার মাকে সব ঘটনা জানায়। শিরিনের মা জানায় সে এবারে নিজে গিয়ে ওই ম্যাডামের সাথে কথা বলবে। আর ঠিক সেই মুহূর্তে শিরিনকে ফোন করে তার ওই ডাক্তার বন্ধু, যে শিরিনের বাবার এক্সিডেন্ট-এর পর চিকিৎসা করেছিল। সে ফোন করে জানায় তারা ল্যাবে শিরিনের বাবার রক্ত আর পারুলের রক্ত নিয়ে কাজ করছিল আর ঠিক তখনই সে দেখতে পায় দুজনের ডিএনএ ৫০ শতাংশ মিলে গেছে। এই কথা শুনে তো পায়ের তলার মাটি সরে যায় মা মেয়ের তারা কিছু বুঝতে পারে না।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 9 August, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ৯ অগাষ্ট আজকের পর্ব

শিরিন এই কথা শুনে তার মায়ের কাছে জানতে চায় তার মা যখন তার বাবার জীবনে এসেছিল তখন তার বাবার জীবনে একজন গর্ভবতী মহিলা ছিল তাহলে সেই মহিলার সন্তানই হলো পারুল। কিন্তু শিরিন এক কথায় কিছুতেই বিশ্বাস করতে পারে না, তার আরো প্রমাণ চাই। শিরিন কিছুতেই মেনে নিতে পারবে না যে পারুল তার বোন। এমনিতেই পারুল তার বাবার সাথে আলাপ শুরু হয়েছে। এর পরে যদি পারুল কখনো জানতে পারে এই সত্যিটা তাহলে সেটা কিছুতেই মানতে পারবে না। এই ঘটনার প্রমাণ পেতে মরিয়া হয়ে ওঠে শিরিন তাই রায়ানদের বাড়িতে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। কারণ চুল এবং নখ এই দুটো জিনিস যদি খুঁজে পাওয়া যায় তার সাথে ডিএনএ টেস্ট ম্যাচ করে তারা এই বিষয়ে নিশ্চিন্ত হতে পারবে।

তাই শিরিন চুপিচুপি রায়ানদের বাড়িতে পৌঁছে পারুলের রুমের দিকে এগোতে থাকে। পারুল সেটা লক্ষ্য করে শিরিনের পেছন পেছন পৌঁছে যায়। শিরিন পারুলের ঘরে খুঁজতে থাকে কি পাওয়া যেতে পারে। এরপর পারুলের চুলের স্যাম্পেল সংগ্রহ করতে থাকে। আর ঠিক তখনই পারুল এসে শিরিনকে চেপে ধরে। শিরিন কেন তার ঘরে হঠাৎ এসেছে কি করছে তার ঘরের সেইসব প্রশ্ন করতে থাকে। শিরিনের উপর সন্দেহ হওয়াটা স্বাভাবিক। পারুল এবং শিরিনের মধ্যে যখন তর্কাতর্কি হচ্ছে ঠিক সেই সময় রায়ান এসে পৌঁছায়। শিরিন কথায় কথায় পারুলের গায়ে হাত তুলতে গেলে রায়ান হাত চেপে ধরে এবং সেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। কারণ শিরিনের সাথে রায়ান কোন বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায় না। শিরিন যা যা করেছে তার উপরে রায়ান তাকে ক্ষমা করতে পারবে না। কিন্তু শিরিন যে উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্যে সফল হয়েছে।

আরও পড়ুনঃ অভিরূপই অদৃশ্য শত্রু! ইশারা দিলেন নৃসিংহ দেব! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

ওদিকে পরের দিন শিরিন তার মাকে নিয়ে অফিসে উপস্থিত হয়। শিরিনের মা এবং ওই অফিসের ম্যাডাম বন্ধু তাই জন্য শিরিন অতিরিক্ত সুবিধা পাচ্ছে। শিরিন এত বড় একটা অন্যায় করার পরেও ম্যাডাম ক্ষমা করে দেন শিরিনকে। তাই আবার অফিসে সকলের সাথে জয়েন করতে বলেন। পারুল ঠিক তখনই অফিসে ঢুকছিল, তিনজনকে একসাথে এত গদগত ভাবে কথা বলতে দেখে পারুলের সন্দেহ হয়। শিরিনকে অফিসে দেখে অবাক হয় পারুল। কিন্তু পারুল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। পারুল তাই সরাসরি প্রতিবাদ করে। শিরিন অন্যায় করেও কিভাবে ছাড় পেয়ে গেল কেন এটাকে প্রশ্রয় দেওয়া হলো সেই নিয়ে প্রশ্ন করতে থাকে। কিন্তু পারুলের এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় ম্যাডাম, তাই পারুলকেই অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন ম্যাডাম। কিন্তু পারুল যেখানে অসৎ কাজ হয় সেখানে তো থাকে না তাই নিজেই কুড়ি নাম্বার ম্যাডামের হাতে তুলে দিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। প্রজেক্টের শেষে রায়ানের সবথেকে বেশি নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করে। পারুল রায়ানের জন্য খুশি হয়। কিন্তু পারুল হঠাৎই বুঝতে পারে রায়ান তুর্যর বানানো কফির প্রতি আসক্ত হয়ে পড়ছে। পারুলের সন্দেহ হয় সেই কফিতে কিছু মেশানো রয়েছে। ইউনিভার্সিটিতে পরীক্ষা করা হয় সেই কফি এবং সেখানে ড্রাগ পাওয়া যায়। এবারে পারুল তুর্যর কি ব্যবস্থা করে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button