শেষ হচ্ছে মিঠিঝোরা! শেষ সম্প্রচারের তারিখ ঘোষণা করলো চ্যানেল!

ধারাবাহিক (Tv Serial) জগতে প্রতিদিনই নিত্য নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর জানতে পারছি আমরা। কত ধরনের ভিন্ন ভিন্ন গল্প নিয়ে আসছে ধারাবাহিকগুলি। জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star jalsha), কালার্স বাংলা (Colors Bangla) ইত্যাদি আরো কত চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর পান দর্শকেরা। আর নতুন ধারাবাহিক মানেই নতুন জুটি, নতুন গল্প দর্শকদের মধ্যে নতুন উত্তেজনা।

নতুন ধারাবাহিক গুলি নিয়ে দর্শকদের মনে অনেক আশা-আকাঙ্ক্ষা থাকে। তাই ধারাবাহিক কর্তৃপক্ষ পুরো দমে চেষ্টা করে দর্শকদের সেই মনের ইচ্ছে আশা আকাঙ্ক্ষা পূরণ করে করতে। বিগত এক মাসে এক গুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হয়েছে। যেই ধারাবাহিকগুলি ইতিমধ্যেই দর্শকদের খুব পছন্দের হয়ে উঠেছে। আবার কিছু ধারাবাহিক অন্যান্য ধারাবাহিক থেকে পিছিয়েও পড়েছে।

Mithijhora, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, New Promo, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক

আসলে বর্তমানে ধারাবাহিকগুলি পুরোটাই টিআরপি নির্ভর। টিআরপি রেটিংয়ের উপর ধারাবাহিকের টিকে থাকা নির্ভর করে। কোন কোন ধারাবাহিক বছরের উপর বছর ধরে দর্শকের মন জয় করে চলতে পারে। আবার কোন ধারাবাহিক শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেও দর্শকদের মনে জায়গা করতে না পারায় টিভির পর্দা থেকে বিদায় নিয়ে নেয়। কোন কিছুর শুরু হলে তার শেষ তো অবধারিত। সেরকমই এবারে জি বাংলার জনপ্রিয় এক ধারাবাহিক প্রায় শেষের পথে।

জি বাংলার পর্দায় দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিক গুলির মধ্যে একটি হল মিঠিঝোরা। এই কয়দিন আগে এই ধারাবাহিক এক বছর পূর্ণ করল। দীর্ঘ এক বছর ধরে দর্শকদের ভালোবাসা পেয়েছে এই ধারাবাহিক, টিআরপিতে সেভাবে প্রভাব ফেলতে না পারলেও মাঝেমধ্যে ভালো ফলাফল করেছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল এই ধারাবাহিক নাকি শেষ হতে চলেছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী রাতে বাড়ি ফিরে কোন বাংলা সিরিয়াল দেখে জানেন!

মাঝে এই জল্পনা উঠলেও সেই জল্পনাকে তুরি মেরে উড়িয়ে দিয়েছিলেন ধারাবাহিক কর্তৃপক্ষ। তবে এবারের পাকাপাকিভাবে ধারাবাহিকটি হয়তো শেষ হতে চলেছে। এমনটাই খবর জানা গিয়েছে। তবে ধারাবাহিকটি কিভাবে শেষ হবে সেটা এখনো জানা যায়নি। সূত্রের খবর অনুযায়ী আগামী বছর জানুয়ারি মাসেই হয়তো ধারাবাহিকের শেষ পর্বে শুটিং সম্পন্ন হবে। ধারাবাহিকের কলা ধারাবাহিকের এক কলাকুশলি সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে জানান এখনও তার কাছে এ ধরনের কোনো খবর আসেনি। তবে ধারাবাহিক শেষ হলে সবাই জানতে পারবেন।

Back to top button