মুখ্যমন্ত্রী রাতে বাড়ি ফিরে কোন বাংলা সিরিয়াল দেখে জানেন!

বর্তমানে, প্রত্যেকটি বাঙালির কাছে বাংলা ধারাবাহিক (Bengali serial) নিজেদের অবসর সময় যাপনের একটি অন্যতম অংশ হয়ে উঠেছে। বাংলা বিনোদনের (Bengali entertainment) একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই বাংলা ধারাবাহিক। প্রত্যেকদিন কাজের ফাঁকে অথবা কাজ সেরে বাংলার দর্শক টেলিভিশনের পর্দায় তাদের নিজেদের পছন্দের ধারাবাহিকটি দেখে থাকেন।
এই ধারাবাহিক এর মধ্যে দিয়েই বাংলার এক বিরাট সংখ্যক অভিনেতা-অভিনেত্রীর জন্ম হয়। এই ধারাবাহিক থেকেই বহু তারক তারকা নিজেদের অভিনয় জগতে যাত্রা শুরু করেন। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরেই বাংলা টেলিভিশন এবং একটি ধারাবাহিকের পিছনে অন্তর্নিহিত সমস্ত শিল্পীদের জন্য টেলি একাডেমি অ্যাওয়ার্ড নামের একটি পুরস্কার প্রদান শুরু হয়।
প্রতিবছর নিয়ম করে এই পুরস্কার বিতরণ করা হয় আর সেখানে টেলিভিশনের পর্দায় নিজেদের দক্ষতার প্রদর্শন করে দর্শকদের প্রিয় হয়ে ওঠা নায়ক নায়িকারা অত্যন্ত গর্বের সাথে এই পুরস্কার গ্রহণ করেন। এইরকম একটি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের সবার প্রিয় অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করেন।
অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, তার প্রিয় ধারাবাহিক কোনটি? এবং তার দেখা বা তার কাছে প্রিয় দুজন অভিনেতা-অভিনেত্রীর নাম। অনেকেই হয়তো জেনে থাকবেন, মাননীয়া মমতা বন্দোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্বেও সমস্ত কাজের চাপ সামলে রাত্রিবেলা বাংলা সিরিয়াল দেখেন। বাংলা বিনোদন সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় খোঁজ খবর রাখেন। এই বিষয়গুলি প্রতিটি বিনোদনপ্রেমী মানুষ তথা বিনোদন প্রদর্শনকারী সংস্থাগুলিকেও ভীষণভাবে অনুপ্রেরণা যোগায়।
আরও পড়ুনঃ আহেরির মনকে বি’ষিয়ে দিল বৃন্দা! আক্কুকে ভুল বুঝল আহেরি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
মাননীয়া মুখ্যমন্ত্রী অভিনেতার প্রশ্নের উত্তরে জানান, “এখন যদি আমি কোন দুজনের নাম বলি তাহলে বাকিরা এসে আমাকে ধরবে। তাই এমন আলাদাভাবে তো কারো নাম বলতে পারব না, তবে তুমি আমার ভীষণ প্রিয়।” এর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তার প্রিয় ধারাবাহিক স্টার জলসার পর্যায়ে সম্প্রচারিত রোশনাই। শুধুমাত্র বাংলা ধারাবাহিক নয়, এর পাশাপাশি সমাজমাধ্যমের খুঁটিনাটি বিভিন্ন বিষয়ক তিনি নজর রাখেন।

