ঝিনুকের বিদায় বেলায় সম্রাটের অদ্ভুত শর্ত! বিয়ের পর পরই সম্রাটের আসল রূপ প্রকাশ! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠির সাথে দেখা করতে আসে সানি আর সুপর্ণা। কিন্তু তাদের দেখামাত্রই মিঠি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পল্লবীকে শক্ত করে জড়িয়ে ধরে। আসলে সুপর্ণা, সানি ও তার মায়ের এই সমস্ত কুকীর্তির কথা আগে থেকে কিছুই জানত না। তবে পল্লবী কোনোভাবেই মিঠির সামনে কাউকে যেতে দেয় না এবং সে ঢাল হয়ে দাঁড়ায়। এই ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সুপর্ণা পল্লবীকে কড়া হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।

অত্যন্ত সুস্থ ও সুন্দরভাবে সমস্ত নিয়ম পালন করে সম্রাট ও ঝিনুকের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সিঁদুর দানের মাধ্যমে ঝিনুক ডে ও সম্রাট তাদের নতুন জীবনের পথ চলা শুরু করে। বিয়ে সম্পন্ন হওয়ার পর সকলেই মিষ্টি মুখ করে একে অপরকে আনন্দ জানায়। ওদিকে আদিত্য দায়িত্ব নিয়ে ঝিনুকের বিয়ের অতিথিদের খাওয়া-দাওয়ার দিকটা তদারকি করছে, যা দেখে আদিত্যর বাবা ও ঠাকুমা বেশ অবাক হন। এরই মধ্যে আদিত্যর বৌদি জেনে যায় যে আদি পল্লবীকে পছন্দ করে। তাই সে পল্লবীর সাথে কথা বলে তার বয়স কুষ্ঠীর দোষের কথা জেনে নেয়। আসলে আদিত্যের মায়ের শর্ত অনুযায়ী পল্লবীর সাথে কোনোদিনই তার বিয়ে হতে পারবে না, আর এই সুযোগে বৌদি এবার অন্য কোনো খেলা খেলার পরিকল্পনা শুরু করে।

ওদিকে আদিত্য পল্লবীকে নিজের মনের কথা জানানোর জন্য এক বিশাল ও রোমান্টিক আয়োজনের পরিকল্পনা করে। সেই সুন্দর আয়োজন দেখে পল্লবী পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। আদিত্যের লোকেরাও তাকে উৎসাহ দিয়ে বলে যেন আজ সে তার মনের মানুষকে মনের কথাটি বলেই দেয়। আদিত্যও হাসিমুখে রাজি হয়ে বলে যে তার কাছে দেওয়ার মতো শুধু ভালোবাসাটুকুই আছে। কিন্তু ঠিক তখনই সব পরিকল্পনা ওলটপালট করে দিয়ে সেখানে মিঠি হাজির হয় এবং পল্লবীকে মাম্মাম বলে ডাক দেয়।

পল্লবীকে মিঠির মাম্মাম বলে ডাকতে দেখা মাত্রই ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকা আদিত্যের হাসিমুখ মুহূর্তের মধ্যে মলিন হয়ে যায়। সে চরম আঘাত পায় এবং নিজেকে আর সামলাতে পারে না। বাড়িতে ফিরে ডে এসে সে প্রচণ্ড ক্ষোভে ও দুঃখে ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলে এবং নিজেকে কষ্ট দিতে থাকে।

আরও পড়ুনঃ দর্শকদের জন্য অনবদ্য চমক! উজান গঙ্গোপাধ্যায়ের ‘কাতুকুতু বুড়ো’তে রাহুল বন্দ্যোপাধ্যায়! কীভাবে? কি হতে চলেছে টলিপাড়ায়?

আগামী পর্বে দেখা যাবে, ঝিনুকের বিদায়ের আগমুহূর্তে শ্রীনিবাস বাবু কমলাকে আশ্বস্ত করে বলতে থাকেন যে ঝিনুকের এ সাথে অঞ্জু ও বড় বউমা যাচ্ছে, তাই চিন্তা করার কিছু নেই। সেই সময়ে সম্রাট তাদের কথা শুনতে পেয়ে এগিয়ে আসে এবং সাফ জানিয়ে দেয় যে, বিয়ের পর সে সর্বপ্রথম শুধু ঝিনুককেই তার বাড়িতে নিয়ে যেতে চায়, অন্য কাউকে নয়। সম্রাটের এই শর্তে শ্রীনিবাস বাবু ও কমলা চমকে ওঠেন। এরপর কমলা ঝিনুককে বিদায় দেয় এবং ঝিনুক কান্নাকাটি করে মায়ের আঁচলে চাল চেলে সব ঋণ পরিশোধ করে সবার থেকে বিদায় নেয়। ঝিনুকের সাথে বাড়ির কেউ যাবে না—সম্রাটের এই অদ্ভুত শর্তের পর এবার তার আসল সাইকো রূপ প্রকাশ পাবে। সে ঝিনুকের ভালোবাসাকে শুধু নিজের করে রাখতে চায়, তাই তাকে অন্য কারও সাথে মিশতে দেবে না এবং বাড়ির লোকেদের সাথেও পাগলের মতো আচরণ শুরু করবে।

Back to top button